করোনায় ইতালিতে একদিনে মৃত ৯১৯ জন, সবমিলিয়ে মৃত্যু ৯১৩৪ জন
করোনা ভাইরাসের মৃত্যুর দিক থেকে ইতালি যেভাবে এগোচ্ছে তাতে সব রেকর্ড ছাড়িয়ে দেশটি আগামী কিছুদিনের মধ্যেই শ্মশানে পরিণত হতে চলেছে এই বিষয়ে কোনও সন্দেহ নেই। এদিন সব রেকর্ডকে পিছনে ফেলে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৯১৯ জন মানুষের মৃত্যু হয়েছে। যা একদিনের সর্বোচ্চ রেকর্ড।

ইতালিতে ভয়ের রেকর্ড
ইতালিতে এদিন নতুন করে ৬ হাজার জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৮৬ হাজার ৪৯৮ জনে। সবমিলিয়ে মারা গিয়েছেন ৯১৩৪ জন।

আক্রান্ত বাড়ছে
ইতালিতে ইতিমধ্যে রোগ সারিয়ে সুস্থ হয়েছেন ১১ হাজার মানুষ। তবে এই মহামারীর সঙ্গে পাঞ্জা লড়ছেন ৬৬ হাজারের বেশি মানুষ। যার মধ্যে প্রায় ৪ হাজার জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ইতালিতে যে আগামী দিনে মৃতের সংখ্যা আরও বাড়বে তা আগাম বলে দেওয়া যায়।

কীভাবে বাড়ল আক্রান্ত
চিনে যখন এই রোগ মহামারী আকার নিয়ে ফেলেছে তখনও ইতালিতে খুব বেশি মানুষ এই রোগে আক্রান্ত হননি অথবা মারাও যাননি। ফেব্রুয়ারি শেষ দিন পর্যন্ত এখানে আক্রান্তের সংখ্যা ছিল ১১২৮ জন। তবে মার্চ মাস পড়ার পরই তা দ্রুতগতিতে বাড়তে থাকে। এবং ১৫ তারিখের পর থেকে তা ক্রমেই ঊর্ধ্বমুখী হয়েছে।

শেষ সাত দিন ভয়ঙ্কর
ইতালিতে শেষ এক সপ্তাহে মোট আক্রান্তের মধ্যে ৫০ শতাংশের বেশি মানুষ ধরা পড়েছেন। এবং মৃত্যুর দিক থেকেও সেই একই পরিসংখ্যান লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিন পর্যন্ত এখানে মৃতের সংখ্যা ছিল মাত্র ২৯ জন। মুহূর্তেই তা রকেট গতিতে বাড়তে বাড়তে মাত্র ২৭ দিনে অতিক্রম করেছে ৯ হাজারের সীমা।












Click it and Unblock the Notifications