করোনা পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আক্রান্ত মেলানিয়া ট্রাম্পও
করোনা পজিটিভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আক্রান্ত মেলানিয়া ট্রাম্পও
আশঙ্কাই সত্যি হল। করোনা পজিটিভ রিপোর্ট এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আক্রান্ত তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পও। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী করোনা আক্রান্ত হওয়ার পরেই কোয়ারেন্টাইনে ছিলেন তিনি। তারপরেই রিপোর্ট পজিটিভ আসে।

করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প
করোনা ভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইট করে সেকথা জানিয়েছেন তিনি নিজেই। করোনা পজিটিভ রিপোর্ট এসেছে তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পেরও। হোয়াইট হাউসেই কোয়ারেন্টাইনে রয়েছেন ২ জন। তাঁর ঘনিষ্ঠ সহযোগী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোয়ারেন্টাইনে ছিলেন।

করোনা আক্রান্ত ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী
করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হপ হিকস। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত উপদেষ্টা তিনি। গতকালই তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই হুলুস্থূল পড়ে যায় হোয়াইট হাউসে। কোয়ারেন্টাইনে পাঠানো হয় মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে।

ট্রাম্পের সঙ্গে সফর
ঘনিষ্ঠ উপদেষ্ট হওয়ায় হপ হিকস বেশ কয়েকদিন ধরেই ট্রাম্পের সঙ্গে একাধিক জায়গায় সফর করেছিলেন। সেনা হেলিকপ্টারেও তাঁরা একসঙ্গে সফর করেছিলেন। করোনা থাবা বসানোর পর তাঁদের সংস্পর্ষে আসা সকলকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

করোনা ধাক্কা আমেরিকায়
করোনা সংক্রমণ ছড়ানোর পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকায়। গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকাতেই। এই নিয়ে বারবার দিনকে দোষারোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। বিরোধীরা সেই করোনা অস্ত্রেই ট্রাম্পের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে।












Click it and Unblock the Notifications