মৃত্যু মিছিল জারি থাকলেও পরিস্থিতি উন্নতির পথে? মে মাসেই করোনা ভাইরাস মুক্ত ইতালি!

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের প্রকোপ ক্রমেই বাড়ছে। ইউরোপের পাশাপাশি আমেরিকাতেও মারাত্বক ভাবে ছড়িয়ে পড়েছে করোনা সংক্রমণ। তবে আমেরিকার তুলনায় এখনও করোনা আক্রান্তদের মৃত্যুর হার অনেক বেশি ইউরোপে, বিশেষ করে ইতালিতে। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি মানুষ মারা গিয়েছে এদেশেই।

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপ

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপ

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। করোনার কোপে ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মারা গেছেন ১২ হাজার ৪২৮ জন। চিনের মৃত্যু সংখ্যা থেকে ইতালির মৃত্যু সংখ্যা তিনগুণের থেকেও বেশি। আর ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১,০৫,৭৯২।

মার্চ থেকে মৃত্যুর হার বাড়তে থাকে ইতালি

মার্চ থেকে মৃত্যুর হার বাড়তে থাকে ইতালি

তবে বিষয়টি হল, মার্চের মাঝামাঝি সময় থেকে যেই মৃত্যুর হারটা ক্রমেই বাড়তা থাকে, সেটা গত কয়েকদিনে কিছুটা হলেও কমেছে। প্রতিদিন হাজার জনের বেশি মানুষ মারা যাচ্ছিল ইতালিতে একটা সময়। সেই সংখ্যা এখন গড়ে ৭০০ থেকে ৮০০-র মধ্যে থাকছে। সব থেকে ইতিবাচক দিকটা হল, নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় সেদেশে মাত্র ৪ হাজার জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এই হার জারি থাকলে ১৬ মে-এর মধ্যে ইতালি করোনামুক্ত হতে পারে বলে মত বিশষজ্ঞদের।

আমেরিকাতে বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা

আমেরিকাতে বেড়েই চলেছে সংক্রমিতের সংখ্যা

এদিকে ইতালিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির হার কমলেও আমেরিকাতে সেই সংখ্যাটা ১ লক্ষ ৮৮ হাজার ৫৭৮ জন। সেখানে ক্রমেই বেড়ে চলেছে সংক্রমিতের সংখ্যা। তবে সেই অনুপাতে আমেরিকাতে অবশ্য মৃতের সংখ্যা কম হওয়ায় আপাতত স্বস্তি। তবে আখ্রান্তের সংখ্যা লাগাম ছাড়া হারে বাড়তে থাকলে তা আটকানো কঠিন হবে।

৪২ হাজার পেরিয়েছে মৃতের সংখ্যা

৪২ হাজার পেরিয়েছে মৃতের সংখ্যা

সারাবিশ্বে মিনিটে মিনিটে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। ৪২ হাজার পেরিয়েছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই করোনার কোপে মোট মৃত্যু হয়েছে ৪২ হাজার ৩২২ জনের। আক্রান্তের সংখ্যা ৮ লক্ষ ৫৯ হাজার ৩২ জন। এখনও অসুস্থ রয়েছেন ৬ লক্ষ ৩৮ হাজার ৬০৯ জন।

স্পেন, ইরানেও বেড়ে চলেছে মৃতের সংখ্যা

স্পেন, ইরানেও বেড়ে চলেছে মৃতের সংখ্যা

এদিকে স্পেনেও মৃত্যু হয়েছে বহু লোকের। ইতিমধ্যেই চিনের মৃতের সংখ্যা থেকে দুইগুণ হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার ৯২৩ এবং মৃত্যু হয়েছে ৮৪৬৪ জনের। এছাড়া ফ্রান্স, ইরানে ও ব্রিটেনেও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মারা গিয়েছে ৩৫২৩ জন, ইরানে মারা গিয়েছে ২৮৯৮ জন, ব্রিটেনে মারা গিয়েছে ১৭৮৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+