করোনা ভাইরাসের গ্রাস কাটিয়ে ৭০ হাজারের বেশি মানুষ সুস্থ হচ্ছেন! এদিকে ইতালিতে মৃত ১০০০ এর বেশি মানুষ
করোনা ভাইরাসের গ্রাস কাটিয়ে ৭০ হাজারের বেশি মানুষ সুস্থ হচ্ছেন! ইতালিতেই মৃতের সংখ্যা ছাড়াল ১০০০
করোনা ভাইরাসের আতঙ্ক যতটা গোটা দেশে রয়েছে ততটাই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এই আতঙ্ক। ১১৭ টি দেশে এই করোনা আক্রমণ হওয়াতে এই মাহামারীকে বিশ্ব-মহামারী তকমা দিয়েছে বিশ্বস্বাস্থ্য হু। এমন পরিস্থিতিতে ইতালিতে ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা । সেখানে ১০০০ ছাড়িয়েছে মৃচ্যু মিছিল। এদিকে, করোনা কাটিয়ে সেরে ওঠার সংখ্যাটাও কিছু কম নয়।

করোনায় ভয়াবহ পরিস্থিতি ইতালিতে
চিনের পরই ইতালিতে ভয়াবহ পরিস্থিতি করোনা আক্রমণের জেরে। সেখানে এই মুহূর্তে ১০০০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ক্রমেই স্তব্ধ হয়ে গিয়েছে ইতালির উত্তর অংশ। বন্ধ হয়ে যাচ্ছে চার্চ। কোনও রকমের জমায়েত ইতালিতে বন্ধ করা হয়েছে। ইতালি সরকার জানিয়েছে, 'অদেখা শত্রুর সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতিতে লড়াই চলছে।' সেদেশে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা ১৫,১১৩ এ দাঁড়িয়ে।

ইতালির ফুটবলার আক্রান্ত !
ইতালির জুভেন্তাস ফুটবল দলের সদস্য ড্যানিয়েল রুগানির দেহে মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। ফুটবলারকে করোনা পজিটিভ পেতেই ছড়িয়েছে আতঙ্ক।

ইরানে মৃতের সংখ্যা ৪২৯
ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ জনে। হুহু করে সেখানে বাড়ছে মৃত্যু মিছিল। সেদেশে আক্রান্তের সংখ্য়া ছাড়িয়েছে ১০ হাজারের বেশি মানুষকে। উল্লেখ্য, ইরানে করোনা আক্রান্তদের সেরে ওঠার সংখ্যাটিও নেহাত কম নয়। ইরানে ৩,২৭৬ জন মোট সেরে উঠেছেন ।

গোটা বিশ্বে করোনার গ্রাস থেকে সেরে উঠছেন কতজন?
চোখের নিমেষে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার গ্রাসে এই মুহূর্তে বিশ্বে ১,৩৪,৭৬৮ জন মানুষ রয়েছেন। তবে বিশ্বে মানুষের সেরে ওঠার সংখ্যাটাও নেহাত কম নয়। ১৭০, ৩৮৩ জন মানুষ করোনার গ্রাস কাটিয়ে সুস্থ হয়েছেন বলে খবর।












Click it and Unblock the Notifications