করোনা ভাইরাসে আক্রান্ত ১০০ বছরের বৃদ্ধর সাফল্যের লড়াই! কী ঘটেছে চিনে

করোনা ভাইরাসে আক্রান্ত ১০০ বছরের বৃদ্ধর সাফল্যের লড়াই! কী ঘটেছে চিনে

করোনার আঁতুর ঘর চিন। সেদেশে এই মুহূর্তে মৃতের সংখ্যা ৩ হাজারের বেশি। বিশ্বের ১০৫ টি দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে। ইতালি কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে ৩৬৬ জনের মৃত্যুর সঙ্গে সঙ্গে, ইরানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪৪-এর ওপর। এমন পরিস্থিতিতে চিনের এক ১০০ বছরের বৃদ্ধর করোনা-লড়াইয়ের পর ফিরে আসা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে।

করোনা আতঙ্কেই সুখের খবর

করোনা আতঙ্কেই সুখের খবর

করোনা ভাইরাসের আক্রমণ কতটা ভয়াবহ হতে পারে, তার প্রমাণ চিন থেকে ইতালির সাম্প্রতিক পরিস্থিতি। শোনা যাচ্ছে, বয়স্ক বা হৃদরোগে আক্রান্তদের এই মারণ ভাইরাস থেকে প্রবল সমস্যা হতে পারে। এমন সমস্ত বক্তব্যের মধ্যেই উঠে আসছে চিনের একটি ঘটনা। সেখানে ১০০ বছরের এক বৃদ্ধ সুস্থ হয়ে উঠেছে কোরনা আক্রান্ত হওয়ার পর।

২৪ ফেব্রুয়ারি তাঁকে ছেড়ে দেয় হাসপাতাল

২৪ ফেব্রুয়ারি তাঁকে ছেড়ে দেয় হাসপাতাল

গত ২৪ ফেব্রুয়ারি ১০০ বছরের এক চিনা ব্যক্তি করোনার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরই মধ্যে আতঙ্ক গ্রাস করে চিন থেকে ভারতে। যেখানে একের পর এক বক্তব্যে এই ভাইরাসে আক্রান্ত বৃদ্ধদের ঘিরে সংশয় দানা বাঁধে। সেখানে এই ১০০ বছরের বৃদ্ধর সুস্থ হয়ে উঠে আসা ঘিরে আশার বার্তা শোনা যাচ্ছে।

৮০ জন নতুন রোগীর সঙ্গে ভর্তি হন তিনি

৮০ জন নতুন রোগীর সঙ্গে ভর্তি হন তিনি

১০০ বছরের এই বৃদ্ধ যেদিন করোনা আক্রমণে আক্রান্ত হন, সেদিন তিনি ৮০ জন আরও করোনা আক্রান্তের সঙ্গে হাসপাতালে ভর্তি হন। তবে , মারণ এই ভাইরাস তাঁকে দমন করতে পারেনি। আর শেষমেশ, হাসপাতালের নির্দিষ্ট চিকিৎসায় সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। এই ঘটনা নিঃসন্দেহে এমন বিপদের সময় গুরুর্বপূর্ণ ঘটনা

৪৩ জন আক্রান্ত ভারতে

৪৩ জন আক্রান্ত ভারতে

ভারতে ক্রমাগত বাড়ছে করোনা আক্রমণে আক্রান্তের সংখ্য়া। এদেশে ৪৩ জন এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এর আগে ৩ জন কেরলে আক্রান্ত হলেও, তাঁরা সুস্থ হয়ে উঠছেন। আর এবার এই ৪৩ জনের সুস্থতার অপেক্ষায় ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+