উহানের ল্যাব থেকেই ছড়িয়েছে মারণ করোনা, পিছনে আছে বৃহত্তর ষড়যন্ত্র! বিস্ফোরক দাবি চিনা গবেষকের
উহানের ল্যাব থেকে করোনা প্রাদুর্ভাবের পিছনে আছে বৃহত্তর ষড়যন্ত্র! দাবি চিনা গবেষকের
করোনা প্রাদুর্ভাবের নেপথ্য কারণ হিসাবে এর আগে একাধিকবার কাঠগড়ায় তোলা হয়েছে চিনের উহান ইন্সটিটিউট অফ ভাইরোলজিকে। ওই ল্যাবের গবেষকদের হঠকারিতার জেরেই চিনে করোনার প্রাদুর্ভাব দেখা দেয় বলে মনে করেন বিশ্বের একটা বড় অংশের গবেষকেরা। এবার এই দাবিকে মান্যতা দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল চিনের বিখ্যাত ভাইরাসবিদ ডঃ লি-মেং ইয়ানকে।

এদিকে করোনা সংক্রমণেই শুরু থেকেই এর পিছনে চিনের হাত আছে বলে জোরালো দাবি তুলছে দেখা যায় এই ভাইরাসবিদকে। তাঁর সাফ কথা 'বৃহত্তর ষড়ষন্ত্রের’ উদ্দেশ্যেই উহানের ল্যাব করোনা ভাইরাসের জন্ম দেওয়া হয়েছিল। এবং গোটা প্রক্রিয়াটাই চলে চিনের কমিউনিস্ট পার্টির তত্ত্বাবধানে। এর পিছনে অর্থের খেলার পাশাপাশি শি জিনপিং প্রশাসনের পেশি শক্তির আস্ফালন আছে বলেও তাঁর মত। করোনা সংক্রমণের খবর অনেক আগে থেকেই চিনা সরকারের কাছে চিল বলেও এদিন দাবি করেন ডঃ লি-মেং ইয়ান।
এদিকে এর আগে হংকং স্কুল অফ পাবলিক হেলথ-এ এসএআরএসের ক্রমবর্ধমান সংক্রমণের বিষয়ে একটি রিপোর্ট জমা দেন ডঃ লি-মেং ইয়ান। সেখানেই প্রথম উহানের ল্যাহে ভাইরাসের উপস্থিতির কথা প্রকাশ্যে আনেন তিনি। তাঁর দাবি হংকংয়ের ল্যাবে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকেই চিনা প্রশাসনের এই কারসাজি কথা জানতে পেরেছেন তিনি। এর আগেও হংকং স্কুল অফ পাবলিক হেলথের এক উচ্চদস্থ আধিকারিকদের বিরুদ্ধেও করোনা ভাইরাস প্রাদুর্ভাবের ক্ষেত্রে একাধিক গুরুতর অভিযোগ করেন গবেষক ইয়ান। তাঁর দাবি বর্তমানে এই সব তথ্য বাইরে নিয়ে আসায় তাকে বিপাকে ফেলার চেষ্টা করছে চিনা প্রশাসন। নিত্য প্রাণে মেরে ফেলার হুমকিও পাচ্ছেন তিনি। তাঁর ভিডিও বার্তা ও গবেষণামূলক কাজকর্মের উপরেও সাইবার হানা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications