চিনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ছাড়াল ১৬৩১, আক্রান্ত ছাড়াল ৬৭, ৫০০
নতুন করে ১৪৩ জনের মৃত্যুর পর চিন নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৬৩১-এ। শনিবার দিনের শুরুতে এমনটাই জানানো হয়েছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে চিনের হুবেই প্রদেশে।
নতুন করে ১৪৩ জনের মৃত্যুর পর চিন নোবেল করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ১৬৩১-এ। শনিবার দিনের শুরুতে এমনটাই জানানো হয়েছে। বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে চিনের হুবেই প্রদেশে। পাশাপাশি বেশিরভাগ আক্রান্তও সেখানকারই। চিনে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৬৭,৫৩৫ ছাড়িয়ে গিয়েছে।

মৃতের সংখ্যা ১৬৩১
৩ ফেব্রুয়ারি সোমবার চিন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ৩৬০। আর ৯ ফেব্রুয়ারি রবিবার রাতে মৃতের সংখ্যা ৯০০ ছাড়িয়ে যায়। সোমবার রাতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০০। শুক্রবার রাতে মৃতের সংখ্যা ১৬৩১ ছাড়িয়ে গিয়েছে। শুধুমাত্র শুক্রবার সেখানে ১৩৯ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত ছাড়াল ৬৭,৫৩৫
৩ ফেব্রুয়ারি সোমবার জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা ১৭,২০০ জন। আর ৯ ফেব্রুয়ারি রবিবার আক্রান্তের সংখ্যাটা ৩৯৮০০ অতিক্রম করে। শুক্রবার রাতে সরকারি ভাবে জানানো হয়েছে, ৬৭,৫৩৫ জন নোবেল করোনা নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার নতুন করে আক্রান্ত ২৪২০ জনের খোঁজ পাওয়া গিয়েছে।

চিনের প্রেসিডেন্টের আহ্বান
চিনের প্রেসিডেন্ট শি জিনপিং করোনা ভাইরাস মোকাবিলায় ডিজিট্যাল টেকনোলজিক ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। এর মধ্যে রয়েছে এপিডেমিক মনিটরিং, ভাইরাস ট্রেসিং, প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্টের মতো বিষয়।

চিনের বাইরে আক্রান্ত ৫৮০, মৃত ৩
চিনের বাইরে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৮০ জন। এর মধ্যে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ফিলিপিন্স, হংকং এবং জাপানে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।

চিনে নতুন হাসপাতাল
করোনা ভাইরাস মোকাবিলায় ১০ দিনের মধ্যে চিনে নতুন হাসপাতাল তৈরি করা হয়েছে। অন্যদিকে বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা ভাইরাসের ৯৯ শতাংশ কেসই চিনের।












Click it and Unblock the Notifications