করোনা রোধে কাজ করতে পারে বাজারে মেলা এই ২১টি ওষুধ! বড় দাবি বিজ্ঞানীদের

বিশ্ব জুড়ে করোনা গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন হাজার হাজার বিজ্ঞানী। তাঁদেরই মধ্যে একদল বিজ্ঞানী এবার এমন ২১টি ওষুধের খোঁজ মিলেছে বলে দাবি করল যা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কার্যকরী হতে পারে। জানা গিয়েছে রেমডেসিভিরের সঙ্গে এই ২১টির মধ্যে ৪টি ওষুধ যোগ করলে আরও বেশি দ্রুত কাজ করে এগুলি।

কী দাবি জানাচ্ছে গবেষকরা?

কী দাবি জানাচ্ছে গবেষকরা?

এই গবেষণার সঙ্গে যুক্ত স্ট্যানফোর্ড মেডিক্যাল ডিসকভারি ইনস্টিটিউটের প্রফেসর সুমিত চন্দ বলেছেন, 'আমরা ইতিমধ্যেই দেখেছি যে রেমডেসিভির ইতিমধ্য়েই করোনা সংক্রমিত রোগীদের মধ্যে কাজ করার ক্ষেত্রে ভালো ফল দেখাচ্ছে। এটা রোগীদের সেরে উঠতে অনেক সাহায্য করছে। তবে দেখা গিয়েছে সবার ক্ষেত্রে এটি সমান ভাবে লাভদায়ক হয় না।'

এখনও জারি রয়েছে পরীক্ষা

এখনও জারি রয়েছে পরীক্ষা

তিনি আরও বলেন, 'আমেরিকা সহ গোটা বিশ্বেই করোনা সংক্রমণ বেড়ে চলেছে। এই আবহে রেমডেসেভিরের সঙ্গে কোনও ওষুধ প্রয়োগে যদি কাজে দেয় তাহলে রোগীরা খুব সাহায্য পাবে। এবং আমাদের এরকম তৈরি ওষুধের মধ্যেই এই করোনা রোধএর মাধ্যম খুঁজতে হবে যাতে রোগীদের জন্য়ে এই বিষয়টি খরচা সাপেক্ষ না হয়। সেই কথা ভেবেই আমরা প্রচুর পরীক্ষা নীরীক্ষা করা হয়েছে।'

কোন ওষুধগুলি করোনা রোধে কার্যকরী?

কোন ওষুধগুলি করোনা রোধে কার্যকরী?

গবেষকরা জানিয়েছে, উল্লেখিত ২১টি ওষুধের মধ্যে ১৩টি করোনা সংক্রমণ শরীরে ছড়িয়ে পড়া রোধ করে। এটি ভআইরাসটিকে শরীর বাড়তে দেয় না। এই কারণে আমেরিকায় ইতিমধ্যেই অ্যাস্টেমিজোল (অ্যালার্জির ওষুধ) ও ক্লোফ্যাজ্যামাইনের (লেপ্রোসির ওষুধ) সঙ্গে মিলিয়ে রেমডেসেভির প্রয়োগ করা হচ্ছে রোগীদের উপর।

বিজ্ঞানীদের সতর্কবার্তা

বিজ্ঞানীদের সতর্কবার্তা

এর আগে কোভিড-১৯ এ গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসায় যেই ডেক্সামেথাসোনকে কার্যকর হিসেবে বলেন বিজ্ঞানীরা। তবে ওষুধটি চিকিৎসকের পরামর্শ ছাড়া গ্রহণ করলে মারাত্মক শারীরিক সমস্যা তৈরি হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীরা জানিয়েছিলেন, ডেক্সামেথাসোন ব্যবহারে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমানো যাবে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার এক পঞ্চমাংশ কমানো যাবে।

তৈরির পথে করোনা ভ্যাকসিন

তৈরির পথে করোনা ভ্যাকসিন

এদিকে তৈরি হয়ে যাচ্ছে করোনা রোধী ভ্যাকসিনও। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জানুয়ারি থেকেই করোনা রোধী ভ্যাকসিন তৈরির কাজ শুরু হয়েছিল। অক্সফোর্ডের সঙ্গে এই ভ্যাকসিন তৈরির কাজ করছে অ্যাস্ট্রা জেনকা। সেই পরীক্ষা ও ভ্যাকসিন তৈরি সম্পর্কে প্রাথমিক তথ্য প্রকাশ্যে চলে এসেছে। এই ভ্যাকসিন রোগ প্রতিরোধে উপযুক্ত ওষুধ। করোনার রোগ প্রতিরোধ ক্ষমতা এই ভ্যাকসিনে রয়েছে বলে জানানো হয়েছে। তবে এখনও বেশ কিছু প্রক্রিয়া বাকি রয়েছে এই ভ্যাকসিনটি বাজারজাত করার আগে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+