চিনের আগ্রাসনের থাবা নেপালের মাটিতে! বিক্ষোভে উত্তাল কপিলাবস্তুতে শি জিনপিং বিরোধী স্লোগান

ডোকলাম সীমান্তে চৈনিক আস্ফালন নিয়ে ইন্দো চিন সম্পর্কের অবনতি কিছুদিন আগেই হয়েছিল। এরপর লাদাখ সীমান্তেও চিনের সেনার আস্ফালন পরিলক্ষিত হয়। সেই ঘটনা নিয়েও ভারতীয় সেনার চোখ রাঙানি যায় চিনের দিকে।

ডোকলাম সীমান্তে চৈনিক আস্ফালন নিয়ে ইন্দো-চিন সম্পর্কের অবনতি কিছুদিন আগেই হয়েছিল। এরপর লাদাখ সীমান্তেও চিনের সেনার আস্ফালন পরিলক্ষিত হয়। সেই ঘটনা নিয়েও ভারতীয় সেনার চোখ রাঙানি যায় চিনের দিকে। এবার নেপালের অংশের দিকে ক্রমাগত হাত বাড়াতে শুরু করেছে শি জিনপিং-এর দেশ।

নেপালের কতটা অংশে দখল চিনের?

নেপালের কতটা অংশে দখল চিনের?

নেপালের প্রায় ৩৬ হেক্টর জমি চিন দখল করে ক্রমাগত অগ্রসর হচ্ছে বলে জানা গিয়েছে। নেপাল সার্ভে ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে, চিন ইতিমধ্যেই নেপালের ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়ে দখল করতে শুরু করেছে সেদেশের অংশ।

অগ্নিগর্ভ ক্ষোভ নেপালে!

অগ্নিগর্ভ ক্ষোভ নেপালে!

হিন্দুরাষ্ট্র নেপালে ক্রমাগত ক্ষোভ বাড়ছে প্রতিবেশি চিনকে ঘিরে। নেপালের কপিলাবস্তু, বরদিয়া, সপ্তারি, এলাকায় চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কুশপুত্তলিকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।

 গো ব্যাক চিন!

গো ব্যাক চিন!

নেপালের বিভিন্ন অংশে 'গেব্যাক চিন' পেস্টার পড়তে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় দাবি উঠেছে, চিন যেন নেপালের জমি ফিরিয়ে দেয়।

 কিভাবে চিনের গ্রাসে যাচ্ছে নেপালের জমি?

কিভাবে চিনের গ্রাসে যাচ্ছে নেপালের জমি?

সাম্প্রতিক একটি তথ্যে জানা গিয়েছে, নেপালের হুমলা জেলার ভাগদারে নদীর পাশে ৬ হেক্টর জমি দখল করেছে চিন। তিব্বতিয় উপত্যকায় এই এলাকার অবস্থান । এছাড়াও নেপালের জম্ভুখেলা এলাকা, সাঞ্জেন নদীর তীরবর্তী এলাকাও দখল করেছে চিন। তিব্বতিয় এলাকার কামুখোলা অঞ্চলে রাস্তা বিস্তারের নামে চিন নেপালের অংশ দখল করতে শুরু করেছে বলে খবর।

প্রতীকী ছবি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+