আমেরিকাকে রক্তচক্ষু দেখাতে ছাড়ছেনা চিনও! হংকং নিয়ে অস্ত্র শানালো বেজিং
আমেরিকাকে রক্তচক্ষু দেখাতে ছাড়ছেনা চিনও! হংকং নিয়ে অস্ত্র শানালো বেজিং
গত সপ্তাহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে চিনের বিরুদ্ধে তাঁরা কোনও 'ইন্টারেস্টিং' কিছু করতে চলেছেন। এরপর শুক্রবারও হংকং ইস্যুতে সেই ইঙ্গিত তিনি দেন। তবে,গত সপ্তাহের শেষ থেকে আমেরিকায় কৃষ্ণাঙ্গ হত্যার জেরে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এমন অবস্থায় এবার আমেরিকাকে বিঁধে পাল্টা তোপ দাগতে ছাড়ছে না চিন।

চিনের বার্তা
'কোনও শব্দ বা কাজ যা চিনের হিতকে নষ্ট করে দেয়, তাদের পাল্টা হামলা ভোগ করতে হবে চিনের তরফে।' এনই সাফ বার্তা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজের অবস্থা স্পষ্ট করে দিয়েছে চিন। ফলে হংকং নিয়ে পারদ চড়তেই মার্কিন মুলুক চিনের তরফে জবাব পেয়েছে।

হংকং নিয়ে ট্রাম্প
এর আগে হংকং এর পরিস্থিতি নিয়ে টিনকে আক্রমণ শানাতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, চিন যা করছে তাতে হংকংয়ের ঐতিহ্যময় গর্ব ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে, মার্কিন মুলুকের এই ভাষা মেনে নিতে পারেনি চিন।

হংকং নিয়ে পরিস্থিতি কোনদিকে?
হংকং নিয়ে পরিস্থিতি রীতিমতো বিপাকে ফেলতে শুরু করেছে চিনকে। চিনের ন্যাশনাল সিকিউরিটি আইন নিয়ে মার্কিন মুলুকে হংকং এর ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । যেবিক্ষোভে সায় দিয়েছে মার্কিন প্রশাসন।

হংকং ঘিরে বিরোধ
হংকং এর চিন বিরোধী আন্দোলনকারীরা চাইনিজ অ্যান্থেম কে গ্রহণ করতে চান না। আর চিনের প্রশাসনের দাবি, চিনের জাতীয় সঙ্গীতের অমর্যাদা হংকং এ অপরাধ বলে বিবেচিত হোক। আর এই ইস্যুতে সেদেশে দাঙ্গা অব্যাহত করোনা পরিস্থিতিতে। যে দাঙ্গা ও আন্দোলনের আঁচ বহুদূর ছড়িয়েছে। হংকংয়ের আন্দোলনকারীদের দাবি, চিন জোর করে তাঁদের ওপর নিজের প্রভাব ও ক্ষমতা চাপাচ্ছে , যা তাঁরা মানতে চাননা।












Click it and Unblock the Notifications