জর্জ ফ্লয়েড কাণ্ডে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা বেজিংয়ের! মার্কিন প্রশাসনকে কটাক্ষ করে কী বলল চিন?

করোনা সংক্রমণের মধ্যেই কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল আমেরিকা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মার্কিন নাগরিকরা। প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনেও। প্রতিবাদ থেকে বাঁচতে বাঙ্কারে লুকোতে বাধ্য হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই খবরকে হাতিয়ার করেই ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়ল না বেজিং।

আমেরিকার ১৩টি শহরে জারি করা হয়েছে কার্

আমেরিকার ১৩টি শহরে জারি করা হয়েছে কার্

আমেরিকার ১৩টি শহরে জারি করা হয়েছে কার্ফু। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল জানিয়েছেন রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি হয়েছে। এছাড়া প্রায় ১২টি শহরে জারি করা হয়েছে কার্ফু। এর মধ্য ওয়াশিংটন ডিসি ছাড়াও মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, মিয়ামি, পোর্টল্যান্ড, সান ফ্রান্সিস্কো রয়েছে।

চিনের তরফে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা

চিনের তরফে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা

এই খবর বিশ্বব্যাপী ছড়াতেই চিনের তরফে ডোনাল্ড ট্রাম্পকে খোঁচা দিয়ে বলা হয়, 'মিস্টার প্রেসিডেন্ট, ভয়ে পালাবেন না।' পাশাপাশি ওয়াশিংটনকে 'হিপোক্রিট' বলেও উল্লেখ করা হয় বেজিংয়ের তরফে। হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভের সঙ্গে আমেরিকায় চলা এই বিক্ষোভের তুলনা টানা হয় চিনের তরফে। প্রসঙ্গত, বেজিংয়ের বিরুদ্ধে হংকংয়ের ডনগণের বিক্ষোভকে সমর্থন জানিয়েছিল ট্রাম্প প্রশাসন।

মিনিয়াপলিস বিক্ষোভকারীদের

মিনিয়াপলিস বিক্ষোভকারীদের "ঠগ" বলেছিলেন ট্রাম্প

মিনিয়াপলিস পুলিশ হেপাজতে থাকাকালীন একজন আফ্রিকান-আমেরিকান বন্দিকে খুনের অভিযোগ ওঠে৷ এরপরই দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়৷ প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এর আগে মিনিয়াপলিস বিক্ষোভকারীদের "ঠগ" বলেছিলেন ও তাঁদের উপর গুলি চালানোর হুমকি দিয়েছিলেন।

যেই ঘটনা ঘিরে এত কাণ্ড

যেই ঘটনা ঘিরে এত কাণ্ড

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দীর উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করছে। অভিযোগ, প্রায় ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে। যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+