বিশ্বজুড়ে করোনা মৃতের সংখ্যা ৮৩ হাজার ছাড়িয়ে গেল!

সারাবিশ্বে মিনিটে মিনিটে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে আক্রান্তের সংখ্যা। ৮৩ হাজার পেরিয়েছে মৃত্যুর সংখ্যা। ইতিমধ্যেই করোনার কোপে মোট মৃত্যু হয়েছে ৮৩ হাজার ১০৩ জনের। আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষ ৪৪ হাজার ৮২২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩ লক্ষ ৯ হাজার ১১১ জন।

কী অবস্থা ইতালিতে?

কী অবস্থা ইতালিতে?

এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। করোনার কোপে ক্রমশ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশটি। মারা গেছেন ১৭,১২৭ জন। আর ইতালিতে মোট আক্রান্তের সংখ্যা ১লক্ষ ৩৫ হাজার ৫৮৬ জন। তবে আগের থেকে সেদেশে আক্রান্ত ও মৃত্যুর হার অনেকটাই কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্পেন

স্পেনেও মৃত্যু হয়েছে বহু লোকের। ইতিমধ্যেই আক্রান্তের নিরিখে ইতালিকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দেশটি। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৬৯০ এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৫৫৫ জনের। এছাড়া ফ্রান্স, ইরানে ও ব্রিটেনেও কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মারা গিয়েছে ১০ হাজার ৩২৮ জন, ইরানে মারা গিয়েছে ৩ হাজার ৯৯৩ জন, ব্রিটেনে মারা গিয়েছে ৬ হাজার ১৫৯ জন।

৪ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে আমেরিকা!

৪ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে আমেরিকা!

এদিকে বিশ্বে সব থেকে বেশি করোনা আক্রান্ত এখন রয়েছে আমেরিকায়। এখনও পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সেদেশে আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তবে মৃতের সংখ্যা সেই অনুপাতে কম। তা সত্ত্বেও সেখানে ১২ হাজার ৮৫৭ জন প্রাণ হারিয়েছে।

ভারতে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

ভারতে ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

এদিকে ভারতেও ক্রমেই বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। দেশে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৭০ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা ৫৪০০ ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে ভারতও স্টেজ-৩-তে চলে গিয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

কেমন আছে মহারাষ্ট্র?

কেমন আছে মহারাষ্ট্র?

দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ইতিমধ্যে সেই রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে হাজারের গণ্ডি। এর মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত মুম্বই। তারপরেই সব থেকে বেশি সংখ্যক আক্রান্ত হয়েছে সেরাজ্যে দ্বিতীয় বৃহত্তম শহর পুনে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০১৮ জন। মারা গিয়েছেন ৬৯ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+