অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ে করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

অন্তঃসত্ত্বা বান্ধবীকে বিয়ে করতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

খুশির হাওয়া ডাউনিং স্ট্রিটে। দীর্ঘদিনের বান্ধবী ক্যারি সাইমন্ডস বিয়ে করার ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সূত্রের খবর, এদিকে গত কয়েক মাস আগেই অন্তঃসত্ত্বা হয়েছেন ৩১ বছর বয়সী ক্যারি।

আবারও বাবা হতে চলেছেন জনসন

আবারও বাবা হতে চলেছেন জনসন

জোড়া পাওনা হিসাবে বিয়ের সাথে সাথেই বরিস ও ক্যারির হাত ধরে তাই ডাউনিংয়ের ঘর আলো করে পৃথিবীতে আসতে চলেছে আরও এক সদ্যজাত। রবিবার এই বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও দফতর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

কনজারভেটিভ পার্টির প্রাক্তন যোগাযোগ প্রধানের দায়িত্বে ছিলেন ক্যারি

কনজারভেটিভ পার্টির প্রাক্তন যোগাযোগ প্রধানের দায়িত্বে ছিলেন ক্যারি

এদিকে এর আগে দীর্ঘদিন জনসনের কনজারভেটিভ পার্টির প্রাক্তন যোগাযোগ প্রধানের দায়িত্বও সামলেছেন ক্যারি। পাশাপাশি জনসন এবং ক্যারি হলে প্রথম যুগল যারা অবিবাহিত অবস্থায় প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেছিলেন। সূত্রের খবর, এদিকে ৫৫ বছর বয়সী জনসনের দ্বিতীয় স্ত্রীর ঘরেও আরও চার সন্তান আছে।

২০১২ সালে লন্ডনের মেয়র হিসেবে জনসনের জয়ের পিছনেও অবদান ক্যারির

২০১২ সালে লন্ডনের মেয়র হিসেবে জনসনের জয়ের পিছনেও অবদান ক্যারির

এর আগে প্রধানমন্ত্রী হিসাবে ২০১০ সালে সর্বশেষ সন্তানের মুখ দেখেন ডেভিড ক্যামেরন। সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। সূত্রের খবর ২০১২ সালে লন্ডনের মেয়র হিসেবে জনসনের জয়ের পিছনেও সাইমন্ডসের বড় অবদান ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+