করোনা ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
প্রিন্স চার্লসের পর এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার করোনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে বলে এক ভিডিও বার্তায় বরিস নিজেই জানিয়েছেন। সেজন্য স্বেচ্ছা আইসোলেশনে গেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন প্রিন্স চার্লস। ৭১ বছরের প্রিন্স অবশ্য এখন স্থিতিশীল আছেন। প্রিন্স চার্লসের স্ত্রী তথা কর্নওয়ালের ডাচেসের শরীরে অবশ্য এই করোনা ভাইরাসের চিহ্ন মেলেনি। বর্তমানে তাঁরা দুই জনেই স্কটল্যান্ডে আইসোলেশনে রয়েছেন বলে জানানো হয়েছে ব্রিটিশ সরকারের তরফে।
করোনা আতঙ্কে বাকিংহ্যাম রাজপ্রাসাদ থেকে ছাড়তে হয়েছিল। জানা গিয়েছে, বাকিংহ্যাম রাজপ্রাসাদে কর্মরত রানির এক সহকারীর রিপোর্টে করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়েছে। আর এই ঘটনার পরই নাকি বাকিংহ্যাম রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হন রাজা ও রানি।
ইংল্যান্ডে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়তে থাকায় লকডাউনে চলে গিয়েছে দেশটি। সেদেশে এখনও পর্যন্ত ১১ হাজার ৬৮৫ জন করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ৫৭৮ জন।












Click it and Unblock the Notifications