পাকিস্তানেই ব্যুমেরাং, আইএসআই ইস্যুতেই নবগঠিত তালিবান সরকারে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল
পাকিস্তানেই ব্যুমেরাং, আইএসআই ইস্যুতেই নবগঠিত তালিবান সরকারে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল
চলতি মাসের শুরু থেকেই দিকে বরাদর তথা কান্দাহার গোষ্ঠী এবং হক্কানি গোষ্ঠীর মধ্যে আফগানিস্তানে সরকার গঠন নিয়ে তুমুল সংঘর্ষ হয়। এদিকে শুরু থেকেই হক্কানি গোষ্ঠীর পক্ষে আছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। এমনকী তাদেক মদতেই তালিব সরকারের মাথায় জায়গা পায় একাধিক হক্কানি নেতা। এমতাবস্থায় এবার আফগানিস্তানে ফের চরমে উঠল তালিবান সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। শেষ পাওয়া খবর অনুযায়ী যার জেরে রীতিমতো চাপে পড়েছেন উপ-প্রধানমন্ত্রী মোল্লা বরাদর এবং হক্কানি গোষ্ঠীও।

আফগানিস্তানের মূল চাবি পাকিস্তানের হাত ?
এদিকে আফগানিস্তানের মূল চাবি যে কার্যত পাকিস্তানের হাতে চলে গিয়েছে তা বুঝতে খুব অসুবিধা হচ্ছে না কারোরই। নবগঠিত তালিবান সরকারের মূল নেতারাই রয়েছেন হক্কানি শিবির থেকে। এঁদের মধ্যে কেউ দেশের তালিবান নেটওয়ার্কের প্রতিষ্ঠা করেছিলেন। এদিকে তাদের সঙ্গে অনেকেরই পাকিস্তানের আইএসআই-র রীতিমতো যোগসাজস রয়েছে বলে জানা যাচ্ছে।

ঘনাচ্ছে আশঙ্কার মেঘ
এদিকে যে মূহূর্তে আফগানিস্তানে নতুন তালিব সরকারের ঘোষণা হয় সেই সময়েই আফগানিস্তানে যান পাকিস্তানের আইএসআই প্রধান ফইজ হামিদ। এদিকেই ওই সময়েই অবশেষে পঞ্জশিরেরে প্রতিরোধ ভেঙে এলাকা দখল নিতে সক্ষম হয় তালিবরা। আর তাদের সরাসরি সাহায্য করে পাক সেনা। যদিও আশঙ্কার মেঘ ঘনাচ্ছিল অনেক আগে থেকেই। এবার তা নিয়ে তীব্র দ্বন্দ্বের বাতাবরণ তৈরি হয়েছে দু-পক্ষের মধ্যে।

কেনে রেগে আছেন গনি
এদিকে তালিবান সরকার গঠন নিয়ে আলোচনার শুরু থেকেই মোল্লাহ আব্দুল ঘানি বরাদরের নাম উঠে এসেছিল প্রধানমন্ত্রী হিসাবে। যদিও একদম শেষ মূহূর্তে দেখা যায় সিদ্ধান্ত বদল। আফগানিস্তানের মাথা বসেন মোল্লা হাসান আখুন্দ।আর তাতেই নতুন করে বাড়ে উদ্বেগ। এর পিছনেও পাকিস্তানের হাত রয়েছে বলে মনে করা হয়। আর তাতেই ক্ষেপে ওঠে বরাদর শিবির। গত সপ্তাহে কাবুলে প্রেসিডেন্টের বাসভবনে রীতিমতো ঝগড়া বেঁধে যেতে দেখা যায় আফগানিস্তানের উপ-প্রধানমন্ত্রী তথা তালিবানের সহ-প্রতিষ্ঠাতা আব্দুল গনি বরাদর এবং হাক্কানি নেটওয়ার্কের অন্যতম মাথা খালিল-উর-রহমানের মধ্যে। এমনকী হাতাহাতিরও খবরও পাওয়া যায়।

চিন্তায় ভারত
এদিকে তালিবান সরকারের মাথায় রয়েছেন চার হাক্কানি নেতা। ক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি তালিবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকে রয়েছে। আর তাতেই রীতিমতো উদ্বেগে ভারত। কারণ এই হাক্কানি গোষ্ঠী অতীতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতে আফগানিস্তানে থাকা ভারতীয় দূতাবাসে বোমা বিস্ফোরণের ঘটায়। এদিকে সিরাজউদ্দিনের বাবা জালালুদ্দিন হাক্কানি তৈরি করে এই গোষ্ঠী। ২০১১ সাল থেকে রাষ্ট্রসঙ্ঘ এই গোষ্ঠীকে জঙ্গি গোষ্ঠী বলে ঘোষণা করেছে।

পাকিস্তানের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ
এদিকে সরকার গঠন নিয়ে পাক গোয়েন্দা প্রধানের হস্তেক্ষেপই তালিবানদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খারাপ হওযার কারণ। আর এতেই কাঠগড়ায় উঠছে হক্কানিরা। কারণ পাকিস্তানকে জায়গা করে দিচ্ছে মূলত তারাই। এমনকী তালিবানরা আফগানিস্তান থেকে গুরুত্বপূর্ণ নথি নিয়ে চলে যাওয়ার জন্য বর্তমানে সরাসরি দায়ী করছে পাকিস্তানকে। আর এতেই নতুন করে তেতে উঠেছে হক্কানি শিবির।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications