ফের আত্মঘাতী বিস্ফোরণে কাঁপল কাবুল, মসজিদের বাইরে আইএসের হামলায় নিহত অন্তত ২৯
ফের একবার আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন।
ফের একবার আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০ জন। আফগানিস্তানের প্রশাসন সূত্রে এই খবর জানানো হয়েছে।

ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক জঙ্গি সংগঠন আইএসআইএস। নোরৌজ উৎসবের দিনে এই হামলায় দেশজুড়ে হাহাকার পড়ে গিয়েছে। উৎসবের কারণে কাবুলের কার্ট-ই সখি মসজিদ এলাকায় অনেক লোক জড়ো হয়েছিল, সেখানেই এক আত্মঘাতী বোমারু ঢুকে পড়ে।
ভিতরে ঢুকে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। এই খবরের কিছুক্ষণের মধ্যে আল আমাক নিউজ এজেন্সির মাধ্যমে বিস্ফোরণের দায় স্বীকার করে আইএস।
এই বছরের জানুয়ারিতে বেশ কয়েকবার কাবুলে হামলা হয়েছে। হোটেলে আত্মঘাতী হামলায় ২২ জনের মৃত্যু হয়। তারপরে সিটি সেন্টারে তালিবানদের হামলা চলে বিস্ফোরক বোঝাই অ্যাম্বুল্যান্স দিয়ে। তাতে শতাধিক মানুষ প্রয়াত হয়। তারপর ফের এদিনের হামলায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications