Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জেলেনস্কিকে ডাকলেন পুতিন বলে, কমলা হ্যারিসকে গোলালেন ট্রাম্পের সঙ্গে! ন্যাটোর মঞ্চে কী করলেন জো বাইডেন?

ফের বড়সড় ভুল করে বসলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন তিনি। বক্তব্য রাখার সময় নাম বিভ্রাট। এক দেশের রাষ্ট্রনায়ককে অন্য দেশের প্রেসিডেন্ট বানিয়ে দিলেন৷

শুধু তাই নয়, নাম বিভ্রাটে ডোনাল্ড ট্রাম্প, কমলা হ্যারিসও এদিক ওদিক হয়ে গিয়েছেন। আর এই সবটাই হয়েছে ন্যাটোর মঞ্চে বক্তব্য রাখার সময়। জো বাইডেন অসুস্থ। তাঁর শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও নিজেকে ফিট সার্টিফিকেট দিচ্ছেন।

ন্যাটোর মঞ্চে তিনি কমলা হ্যারিসকে ট্রাম্প বলে ডেকে ফেলেন। " যদি মনে করতাম, তিনি প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, তাহলে তাঁকে ভাইস প্রেসিডেন্ট করতাম না।" কমলা হ্যারিসের কথা বলতে গিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পকে টেনে এনেছেন।

আরও ভুল করেছেন বাইডেন। রাশিয়া - ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম গুলিয়ে ফেললেন। ইউক্রেনের প্রেসিডেন্টের নাম ভলোদিমির জেলেনস্কি। তিনি তাঁকে পুতিন বলে সম্মোধন করলেন। বাইডেন নিজের বলার শেষে জেলেনস্কিকে আমন্ত্রণ করতে চেয়েছিলেন। আর সেখানেই ' প্রেসিডেন্ট পুতিন' বলে সম্মোধন করে ফেলেন।

জো বাইডেনের এই ভুল বিভ্রাট নতুন নয়। অতীতেও এমন ঘটনা ঘটেছে। মার্কিন প্রেসিডেন্টের বয়স হয়েছে। সামনেই আমেরিকায় ভোট। তিনি ভোটে লড়বেন। ধনুক ভাঙা পণ করে আছেন জো বাইডেন। কিন্তু ডেমোক্র্যাটদের অনেকেই চাইছেন এবার বাইডেন সরে দাঁড়ান।

প্রেসিডেন্ট ভুলে যাচ্ছেন। কথা আটকে যাচ্ছে। বয়সের ভারে শরীর ঝুঁকে যাচ্ছে সামনে। সেই সব নিয়েও বিরোধীদের খোঁচা মারা চলছে। বাইডেনকে নিয়ে বেশ অনেক বার ট্রোলও হয়েছে। তবে এই সব বিষয়কে তিনি নিজে তেমন গায়ে মাখতে চান না।

২০২৪ সালে নির্বাচন প্রচারে গিয়েছেন জো বাইডেন। তিনি বলেছেন, ২০২০ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে তিনি ফের হারাবেন। তাহলে কি কথার খেই হারিয়ে যাচ্ছে? কথা ভুলতে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন? সাম্প্রতিক অতীতে আরও একটি ঘটনায় চর্চা শুরু হয়ে যায়।

পার্কিনসন রোগের বিশেষজ্ঞ চিকিৎসক হোয়াইট হাউসে গিয়েছিলেন। তিনি জো বাইডেনের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে কথা বলেছিলেন। কী কথা হয়েছিল? সেই সম্পর্কে জানা যায়নি। কিন্তু তখন থেকেই প্রশ্ন ঘুরছে। তাহলে কি পার্কিনসন রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+