ধর্ষণের অভিযোগে বিশ্বকাপের আগে জেলে গেলেন রুবেল
ঢাকা, ৮ জানুয়ারি: জেলে গেলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপিকে ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেফতারির নির্দেশ দেয় ঢাকার মেট্রোপলিটান আদালত।
১৯ বছর বয়সী অভিনেত্রী তথা মডেল নাজনিন আখতার হ্যাপির সঙ্গে রুবেল শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিলেন বলে অভিযোগ। 'কিছু আশা কিছু ভালোবাসা'-তে অভিনয় করার সুবাদে হ্যাপি বাংলাদেশের ঘরে-ঘরে এখন পরিচিত নাম। তাই হ্যাপি ও রুবেলের এই ঘটনায় আলোড়ন পড়ে যায় সারা দেশে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগ হ্যাপি বলেছেন, ঢাকাতে রুবেলের ফাঁকা ফ্ল্যাটে দিনের পর পর দিন তিনি কাটিয়েছেন। তাঁর শয্যাসঙ্গিনী হয়েছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রুবেল তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করলেও পরে বিয়ে করতে অস্বীকার করেন। তাই বাধ্য হয়ে পুলিশের কাছে অভিযোগ জানাতে হয়েছে বলে দাবি করেন হ্যাপি। তিনি বলেছেন, রুবেল হোসেন তাঁকে বিয়ে করলে তিনি মামলা প্রত্যাহার করে নেবেন।
এদিকে, আজকের ঘটনায় অনিশ্চিত হয়ে পড়েছে রুবেলের ভবিষ্যৎ। কারণ আগামী মাস থেকেই শুরু হচ্ছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। বাংলাদেশ যে দল ঘোষণা করেছে, তাতে নাম রয়েছে এই ক্রিকেটারের। অবিলম্বে জামিন না পেলে বিশ্বকাপের সময় জেলেই কাটাতে হবে তাঁকে।
-
মধ্যপ্রাচ্যের সংঘাত কী শেষের পথে? ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে জোর জল্পনা -
২১ নয়, এবার থেকে ২৫ দিনের অপেক্ষা! গ্যাস বুকিংয়ের নিয়মে বদল, ঘরোয়া চাহিদা মেটাতে নতুন কী পরিকল্পনা কেন্দ্রের? -
মধ্যপ্রাচ্য উত্তেজনায় ট্রাম্পের মন্তব্য, যুদ্ধ শেষের পথে পাল্টা বার্তা ইরানের -
১৩১ কোটি টাকা! টি২০ বিশ্বকাপ জেতা ভারতীয় দলের জন্য বিরাট ঘোষণা বিসিসিআইয়ের -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
রাজ্যের আবেদনে কড়া সুপ্রিম কোর্ট! 'একটাও বৈধ ভোটার বাদ যাবে না', আশ্বাস প্রধান বিচারপতির -
সুপ্রিম কোর্টের অসন্তোষের পরেই পদক্ষেপ! ক্ষমা চেয়ে পাঠ্যবই থেকে আদালতের দুর্নীতি সংক্রান্ত অধ্যায় সরাল NCERT -
যোগ্য ভোটারের একজনেরও নাম বাদ পড়বে না, আশ্বাস জ্ঞানেশ কুমারের, সিইসিকে লক্ষ্য করে প্রতিবাদের ঝড়ও -
গরমের মাঝেই স্বস্তির ইঙ্গিত, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বদলাচ্ছে আবহাওয়া -
রাজ্যে কৃষকদের প্রতি তৃণমূল সরকারের মনোভাবের তীব্র সমালোচনায় শিবরাজ -
বিচার বিভাগীয় কর্তাদের সব লজিস্টিক সহায়তা দিতে হবে, রাজ্য ও নির্বাচন কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের -
এসআইআর নিয়ে ছবি আঁকলেন মমতা, জ্ঞানেশ কুমারকে ভ্য়ানিশ কটাক্ষও ধরনা মঞ্চে












Click it and Unblock the Notifications