অভ্যুত্থানের আশঙ্কা বাংলাদেশে, ইউনূসকে ছুঁড়ে ফেলতে পারে বলেও জল্পনা! এর মধ্যেই বড় বার্তা সেনাপ্রধানের
Bangladesh: বড় কিছু ঘটতে পারে বাংলাদেশে! সে দেশে নতুন করে অভ্যুত্থান হতে পারে বলে আশঙ্কা। শোনা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে নাকি সংঘাতের রাস্তায় সেনাবাহিনী। এমনকী ইউনূসপন্থী ছাত্রদের সঙ্গেও সেনাবাহিনীর একাধিক ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছে বলে গুঞ্জন। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন বলেও খবর। যদিও এই বিষয়ে স্পষ্টভাবে কিছু বলা হয়নি।
তবে এই জল্পনার মধ্যেই দেশের মানুষকে বড় বার্তা বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের। একই সঙ্গে সেনাবাহিনীর প্রতি কেউ যাতে আক্রমণাত্মক না হোন সেই বার্তাও দেওয়া হয়েছে।

সে দেশের সেনাবাহিনীর প্রধান বলেন, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি বিদ্বেষ দেখা যাচ্ছে কারো কারো মধ্যে। কিন্তু কী কারণে, তা এখনও স্পষ্ট নয়। সবাই একটা ফোর্স, যারা দেশের মানুষের জন্য একজোট হয়ে কাজ করে যাচ্ছে। নেভি, এয়ারফোর্স উই অল। দেশের মানুষকে একজোট হয়ে তাদের সাহায্য করার কথাও বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুধু তাই নয়, তাঁদের যাতে কেউ আক্রমণ না করে সেই বার্তাও দেন।
সেনাপ্রধান বলেন, ''আমাদের অনুপ্রাণিত করেন, আমাদের উপদেশ দেন। আমাদের প্রতি আক্রমণ করবেন না। অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব। আমরা একসঙ্গে থাকতে চাই এবং দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই।' বলে রাখা প্রয়োজন, ইউনূসপন্থী ছাত্রদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটি সংঘাত তৈরি হয়েছে। সেনার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট করেন নয়া দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
তিনি লেখেন, আওয়ামী লিগকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়ার জন্য 'ক্যান্টনমেন্টের চাপ' অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী চাপ দিচ্ছে। আর এহেন মন্তব্য ঘিরে শুরু হয় জোর জল্পনা। যদিও এহেন দাবি ঘিরে দলের মধ্যেই সংশয় তৈরি হয়। এমনকী অভিযোগই খণ্ডন করেন দলের আর এক মুখ্যসচেতক সারজিস আলম। কেন প্রকাশ্যে মিথ্য কথা বলা হচ্ছে তা নিয়ে পাল্টা সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন তিনি। পোস্ট পাল্টা পোস্টকে কেন্দ্র করেই নাহিদ ইসলামদের দলের মতানৈক্য যে প্রবল তা প্রকাশ্যে চলে আসে। যা নিয়ে চরম অস্বস্তিতে নয়া দল জাতীয় নাগরিক পার্টির সদস্যরা?
Bangladesh: পোস্ট নিয়ে মুখ খুলেছে সেনাবাহিনী?
এহেন পোস্ট নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছে বাংলাদেশের সেনাবাহিনী। ঢাকা ক্যান্টনমেন্টের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে, সম্প্রতি হাসনাত আবজুল্লা ফেসবুকে যে পোস্ট করেছেন, তা সম্পূর্ণ তাঁর রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া আর কিছু নয়। বছর সাতাশের এই ছাত্রনেতার মন্তব্য হাস্যকর ও অপরিপক্ক মনগড়া গল্প বলে কটাক্ষ করেছে সেনাবাহিনী।












Click it and Unblock the Notifications