জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধ নেবে ইরান, হুঙ্কার আয়াতুল্লাহ খামেনির
জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধ নেবে ইরান, হুঙ্কার আয়াতুল্লাহ খামেনির
ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সুলেমানির হত্যার প্রতিশোধের হুঙ্কার দিলেন ইরানের ক্ষমতার অলিন্দে থাকা আয়াতুল্লাহ খামেনি। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'এত বছর ধরে দেশের জন্য নিজেকে সমর্পণ করা দাম সুলেমানি শহিদ হয়ে দিলেন।' এদিকে এই ঘটনার পর এবং জেনারেল কাশেম সুলেমানি মারা যাওয়া পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ, শুক্রবার বৈঠকে বসবে ইরানের মন্ত্রিসভা।
|
আয়াতুল্লাহ খামেনির টুইট
আয়াতুল্লাহ খামেনি আরও লেখেন, 'সুলেমানি চলে গেছেন। কিন্তু তাঁর কাজ থামবে না। জিহাদ এগোতে থাকবে। যারা এই কাজ করেছে তাদের জন্য গুরুতর প্রতিশোধ অপেক্ষা করছে। পবিত্র যুদ্ধে সমর্পিত যোদ্ধাদের জন্য সুনির্দিষ্ট বিজয় অপেক্ষা করছে।'

খামেনির ঘনিষ্ঠ ছিলেন সুলেমানি
প্রসঙ্গত, আইআরজিসি নামে পরিচিত ইরানের রেভল্যুশনারি গার্ডের ও কুদস ফোর্সের প্রধান সুলেমানি তার পুরো কাজকর্মের জন্য একমাত্র আয়াতুল্লাহ আলি খামেনির কাছেই জবাবদিহি করতেন। প্রায় ২২ বছর আগে কুদস্ ফোর্স তৈরি করেছিলেন সুলেমানি। অপ্রচলিত যুদ্ধের জন্য তৈরি একটা বৃহৎ 'স্পেশাল অপারেশান ইউনিট' বলা যায় একে। ইরানিরাও কুদস ফোর্স-এর সংখ্যা ও সামর্থ্য নিয়ে সামান্যই ওয়াকিবহাল।

প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন ইরানের বিদেশমন্ত্রীও
এর আগে প্রতিশোধের হুঙ্কার দিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী মহম্মদ জাভাদ জাফারিও। এই বিষয়ে আমেরিকার এই হামলাকে তিনি 'অত্যন্ত বোকা ও খতরনাক' বলে আখ্যা দেন। তিনি এক টুইট বার্তায় আরও বলেন, 'এই ঘটনা পরবর্তী পরিণতির জন্যে দায়ি থাকবে আমেরিকাই।'

আজ সকালে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযান
আজ সকালে বাগদাদ বিমানবন্দরে আমেরিকার সেনার অভিযানে মারা যান ইরানের জেনারেল কাশেম সুলেমানি। বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার বড়সড় মূল্য দিতে হবে তেহরানকে এমনটাই ঘোষণা করেছিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর হলও তাই৷ দেশের বাইরে কর্মরত আমেরিকার নাগরিকদের রক্ষার জন্য সিদ্ধান্তমূলক পদক্ষেপ করা হয়েছে৷ পদক্ষেপ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই৷ এই অভিযানে ইরানের কমান্ডার কাসিম সুলেইমানি সহ মোট আটজনের মৃত্যু হয়েছে। তেহরান সমর্থিত আধাসামরিক বাহিনী হাশেদ আল-শাবির সেকেন্ড-ইন-কমান্ড আবু মেহদি আল-মুহানদিস রয়েছেন মৃতদের মধ্যে।












Click it and Unblock the Notifications