রমজানের মাসে ভারত থেকে জাহাজে করে টন টন বস্তা যাচ্ছে বাংলাদেশে! জানেন তাতে কী আছে? চমকে উঠবেন
India-Bangladesh: রমজানের মাস চলছে। এই সময়েও বাংলাদেশে চাল সহ নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। বাজারে গিয়ে ক্ষোভ বাড়ছে ওপার বাংলার মানুষের। এই অবস্থায় আরও একবার বাংলাদেশে চাল পাঠাল ভারত। গত কয়েকদিন আগেই ৬ হাজার মেট্রিক টন ওপার বাংলায় পাঠানো হয়। দফায় দফায় সেই চাল বাংলাদেশের বিভিন্ন বাজারে পৌঁছতে শুরু করেছে।
এর মধ্যেই আরও এক দফায় সে দেশে চাল পাঠানো হল ওপারে। শুধু ভারতই নয়, ভিয়েতনাম থেকেও চাল বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। ভারত ও ভিয়েতনাম থেকে মোট ৩৮ হাজার ৮০০ টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ ইতিমধ্যে নোংর করেছে বলে জানিয়েছে বাংলাদেশে সংবাদমাধ্যম (India-Bangladesh)। শিউধু তাই নয়, এই বিষয়ে বাংলাদেশ খাদ্য মন্ত্রকে তরফে একটি বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে।

মন্ত্রকের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী জাহাজ দুটির মধ্যে একটি এমভি ট্রং অ্যান শিপ ভিয়েতনাম থেকে 'জি টু জি (গভর্নমেন্ট টু গভর্নমেন্ট)' চুক্তির আওতায় ১৭ হাজার ৮ শত মেট্রিক টন আতপ চাল নিয়ে এসেছে। আর অন্যটি এমভি রেক এলিট ভারত থেকে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির আওতায় আমদানিকৃত ২১ হাজার ৮০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে বন্দরে এসে পৌঁছেছে।
দুই দেশ থেকেই বাংলাদেশে যাওয়া চালের নমুনা পরীক্ষার কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানা যাচ্ছে। আর এরপরেই খালাসের কাজ শুরু হবে বলেও জানানো হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বাংলাদেশের তিওরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, হাসিনার সরকার বাংলাদেশের মাটিতে মুখ থুবড়ে পড়ার পর থেকেই সে দেশের রাজনীতি রাতারাতি বদলে গিয়েছে। প্রবল ভারত বিদ্বেষ ওপার জুড়ে। এরপরেও গত কয়েকমাসে একাধিক সময় চাল পেঁয়াজ আলি বাংলাদেশে পাঠিয়েছে ভারত।
গত সপ্তাহেই আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে সম্পাদিত চুক্তির (প্যাকেজ-২) আওতায় ৬ হাজার মেট্রিক টন চাল বাংলাদেশে পাঠায় ভারত। এমভি পিএইচইউ থান্থ ৩৬ নামে একটি জাহাজে করে বাংলাদেশে বিপুল পরিমান এই চাল পৌঁছে দেওয়া হয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের বাংলাদেশে চাল পাঠাল ভারত। যা খবর, আগামী আরও কয়েক দফায় আরও চাল পাঠানো হবে পদ্মাপাড়ে। অনেকেই বলছেন, খারাপ ব্যবহারের পরেও যেভাবে চাল ভারত পাঠাচ্ছে বাংলাদেশে তাতে ইউনূসের ঋণ বেরে যাচ্ছে এদেশের প্রতি।












Click it and Unblock the Notifications