শ্রমিক নিয়োগে ভিনদেশিতে না, কুয়েত থেকে ফিরতে চলেছে ৮ লাখ ভারতীয়, আরও বাড়বে করোনা

শ্রমিক নিয়োগে ভিনদেশিতে না, কুয়েত থেকে ফিরতে চলেছে ৮ লাখ ভারতীয়, আরও বাড়বে করোনা

করোনা সংক্রমণের মধ্যেই আরও এক বিপদ উঁকি দিচ্ছে। কুয়েতে শ্রম আইনে সংরক্ষণ সংশোধনী হতে চলেছে। যার জেরে সেখানে কর্মরত ৮ লাখ ভারতীয়কে ফেরানো হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংরক্ষণ আইন সংশোধনীতে ভিনদেশীদের কাজের সুযোগ কমানোর কথা বলা হয়েছে। তার জেরেই সেখানে কর্মরত ভারতীয়দের উপর কোপ পড়বে বলে মনে করা হচ্ছে।

কুয়েত কর্মহীন হবেন ভারতীয়রা

কুয়েত কর্মহীন হবেন ভারতীয়রা

কুয়েতে কর্মহীন হতে চলেছেন প্রায় ৮ লাখ ভারতীয়। সম্প্রতি কুয়েত সরকারের পক্ষ থেকে শ্রম আইনে সংরক্ষণ সংশোধনী পাস করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তাতে বলা হয়েছে দেশের মোট জনসংখ্যার ১৫ শতাংশের বেশি কিছুতেই ভারতীয়রা থাকতে পারবেন না কুয়েতে। যার জেরে ৮ লাখ ভারতীয়কে সেখান থেকে বিতাড়িত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

কুয়েতের জনসংখ্যার অনেকটাই ভারতীয়

কুয়েতের জনসংখ্যার অনেকটাই ভারতীয়

কুয়েতে কর্মসূত্রে অসংখ্য ভারতীয় বসবাস করেন। ভারতীয় দূতাবাদের পক্ষ থেকে জানানো হয়েছে এই মুহূর্তে কুয়েত সরকারের হয়ে প্রায় ২৮,০০০ ভারতীয় কাজ করছেন। তাঁরা বেশিরভাহই নার্স, ইঞ্জিনিয়ার, বিভিন্ন তের সংস্থার কর্মী এবং বিজ্ঞান গবেষণা করে থাকেন। এছাড়া প্রায় ৫ লক্ষ ২৩ হাজার ভারতীয় কুয়েতে বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজ করেন। এছাড়া পড়াশোনার জন্য ৬০,০০০ ভারতীয় সেখানে রয়েছেন। যাঁরা কর্মসূত্রে সেখানে থাকেন তাঁদের পরিবারের প্রায় ১ লক্ষ ২৩ হাজার জন রয়েছেন। ২৩টি ভারতীয় স্কুল রয়েছে কুয়েতে।

করোনার কোপ কুয়েতে

করোনার কোপ কুয়েতে

করোনা সংক্রমণ কুয়েতে ছড়াতে শুরু করার পর থেকে বিভিন্ন সংস্থার উপর কোপ পড়েছে। তেল বিক্রি অনেকটাই কমেছে। কারণ লকডাউনের কারণে অধিকাংশ দেশেই জ্বালানি তেলের খরচ কম হতে শুরু করেছে। যার জেরে ব্যবসার ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে। তাই দেশের নাগরিকদের প্রাধান্য দিয়ে কর্মী সঙ্কোচনে মন দিয়েছে কুয়েত সরকার।

৮ লাখ ভারতীয় ফিরবে

৮ লাখ ভারতীয় ফিরবে

করোনা সংক্রমণে এই লকডাউন পরিস্থিতিতে প্রায় ৮ লাখ ভারতীয়র কর্মসংস্থানে কোপ পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে যার জের ভোগ করতে হবে ভারতকে। এই ৮ লাখ ভারতীয়ের কর্মসংস্থান তৈরি হওয়ার সম্ভাবনা নেই দেশে। কারণ করোনার কারণে দেশে এখন থেকেই কর্ম সংকট তৈরি হয়েছে বেকারত্বের সংখ্যা বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+