মহাকাশ যুদ্ধের জন্য সেনা প্রস্তুত করেছে আমেরিকা, তৎপর চিন রাশিয়াও
এবার মহাকাশেও যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করলো আমেরিকা। সূত্রের খবর, ইতিমধ্যেই মহাকাশ যুদ্ধের জন্য বিশেষ সেনাবাহিনী তৈরির জন্য পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সাম্প্রতিককালে মহাকাশ যুদ্ধের অস্ত্র বানানোর ক্ষেত্রে বিশেষ তৎপরতা দেখা গেছে রাশিয়া ও চিনের ক্ষেত্রেও।

চীন ও রাশিয়ার চ্যালেঞ্জকে মোকাবিলা করে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যেই একটি পূর্ণাঙ্গ মার্কিন স্পেস ফোর্স তৈরির ভাবনাকে বাস্তবায়ন করতে জোরকদমে মাঠে নেমে পড়েছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন বাহিনীর প্রাথমিক বাজেট নির্ধারণকারী জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন ২০২০-তে স্বাক্ষরও করে ফেলেছেন বলে যাচ্ছে। যার ফলে আমেরিকার 'স্পেস ফোর্স’ তৈরির পরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়িত হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি ট্রাম্প বলেছেন, "মহাকাশে অনেক কিছু ঘটতে চলেছে, কারণ মহাকাশ হচ্ছে পৃথিবীর নতুন যুদ্ধ ক্ষেত্র।" তবে মহাকাশে যুদ্ধের জন্য অস্ত্রশস্ত্র তৈরি ও তার প্রয়োগ হলে আগামীতে তা বিভিন্ন দেশের তরফে মহাকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহ গুলির উপরেও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications