আমেরিকা ছাড়িয়ে গেল ইতালিকেও! করোনা সংক্রমণে মার্কিন মুলুক মৃত্যুপুরীতে পরিণত

করোনার মহামারীতে মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেল আমেরিকা। শনিবার আমেরিকায় ৯১৯ জনের মৃত্যু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত। বর্তমানে আমেরিকায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৯,৬৬৬।

করোনার মহামারীতে মৃতের সংখ্যায় ইতালিকেও ছাড়িয়ে গেল আমেরিকা। শনিবার আমেরিকায় ৯১৯ জনের মৃত্যু হয় শেষ খবর পাওয়া পর্যন্ত। বর্তমানে আমেরিকায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা ১৯,৬৬৬। আমেরিকায় আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছেল শুক্রবার। একদিন পরেই মৃতের সংখ্যায় সবাইকে টেক্কা দিল আমেরিকা।

আমেরিকা ছাড়িয়ে গেল ইতালিকেও! মার্কিন মুলুক মৃত্যুপুরী

আমেরিকা ক্রমেই আতঙ্ক নগরীতে পরিণত হয়েছে। ইউরোপের কয়েকটি দেশের সঙ্গে আমেরিকা হয়ে উঠেছে সাক্ষাৎ মৃত্যুপুরী। আমেরিকায় প্রতিদিনই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে করোনার সংক্রমণে। আক্রান্তের সংখ্যাও বাড়ছে হু-হু করে। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫ লক্ষ ৬ হাজার। মৃত্যু হয়েছে ১৯ হাজার ৬৬৬ মানুষের।

এদিন এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা অন্য দিনের তুলনায় কম। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৩২ জন। আমেরিকায় কযেকদিনের নিরিখে এই সংখ্যা আশার আলো দেখাচ্ছে। অন্যদিনের তুলনায় এদিন কম আক্রান্ত হয়েছে আমেরিকায়। আর আমেরিকা সবথেকে বিপাকে করোনা মুক্তি নিয়ে। করোনা সংক্রমণ থেকে আমেরিকায় মুক্ত হয়েছেন মাত্র ২৮ হাজার ২১০।

এর আগের দিনই ২৪ ঘণ্টার মধ্যে বিপুল সংখ্যক মানুষের মৃত্যুতে আতঙ্কে কাঁপছিল আমেরিকা। আর আমেরিকার মধ্যে সবথেকে করুণ অবস্থা নিউইয়র্কের। নিউইয়র্কে ২৪ ঘণ্টার মধ্যে মৃত্যু হয়েছে ৮০০ অধিক মানুষের। গোটা আমেরিকায় এই সংখ্যা ছিল ২ হাজারেরও বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+