করোনা চিকিত্সায় সুফল মিলছে নতুন ওষুধ রিমাদেসিভিরে, দাবি আমেরিকার

করোনা চিকিত্সায় সুফল মিলছে নতুন ওষুধ রিমাদেসিভিরে, দাবি আমেরিকার

ইতিমধ্যেই আমেরিকায় বিধ্বংসী চেহারা নিয়েছে করোনা সংক্রমণ। সংক্রমিত প্রায় ১১ লক্ষ মানুষ। পাশাপাশি মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬১ হাজারের গণ্ডি। এমতাবস্থায় কিছুদিন আগেই করোনা চিকিত্সায় হাইড্রক্সিক্লোরোক্যুইনের সুফল নিয়ে গুনগান গাইতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

পাকাপাকি সিদ্ধান্ত দিতে নারাজ এফডিআই

পাকাপাকি সিদ্ধান্ত দিতে নারাজ এফডিআই

এবার অপর একটি অ্যান্টিভাইরাল ওষুধও করোনা প্রতিরোধে বড়সড় ভূমিকা নিচ্ছে বলে দাবি করল আমেরিকা। সূত্রের খবর, আমেরিকার দাবি অ্যান্টিভাইরাল রিমাদেসিভির ব্যবহার করোনা আক্রান্ত রোগীরা প্রায় ৩০ শতাংশ দ্রুত হারে সুস্থ হচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ সংস্থা (এফডিএ) এখনই এই বিষয়ে তাদের পাকাপাকি কোনও সিদ্ধান্ত জানাতে নারাজ বলে জানা যাচ্ছে।

ইবোলা ও মারবার্গের চিকিত্সায় সাধারণত ব্যবহৃত হয় এই ওষুধ

ইবোলা ও মারবার্গের চিকিত্সায় সাধারণত ব্যবহৃত হয় এই ওষুধ

অন্যদিকে ইবোলা ও মারবার্গ ভাইরাল সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত এই রিমাদেসিভিরও করোনা ভাইরাসের চিকিৎসায় অগ্রণী ভূমিকা নিতে পারে মনে করেছেন অনেক বিশেষজ্ঞই। ইতিমধ্যে করোনা চিকিত্সায় এই ওষুধের কথা উল্লেখ করতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও।

কি বলছে এনআইএআইডি ?

কি বলছে এনআইএআইডি ?

পাশাপাশি ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি এবং সংক্রামক রোগ নিরাময় কেন্দ্র বা এনআইএআইডি রিমাদেসিভির উপরে একটি গবেষমা চালিয়েছে বলে জানা যাচ্ছে। তাদের মতে গিলিয়েড সায়েন্সে দ্বারা তৈরি এই ড্রাগ করোনা চিকিত্সায় নতুন দিশা দেখা পারে। তাদের সমীক্ষায় দেখা গেছে অন্য ওষুধের ব্যবহারের তুলনায় রিমাদেসিভির ব্যবহারে করোনা আক্রান্ত রোগীরা ৩১ শতাংশ দ্রুততার সঙ্গে সুস্থ হচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+