করোনা ভাইরাস আতঙ্কে চিনে সাময়িক ভাবে বন্ধ হল গুগলের সমস্ত দফতর

ইতিমধ্যেই চিনে করোনাভাইরাস মহামারীর আকার নিয়েছে৷ ক্রমে বেড়েই চলেছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এরমধ্যেই, বুধবার মার্কিন বহুজাতিক একটি কোম্পানি জানায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে চীনে অবস্থিত গুগলের সমস্ত অফিস সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা।

করোনা ভাইরাস আতঙ্কে গুগলের সমস্ত অফিস সাময়িকভাবে বন্ধ চিনে

সূত্রের খবর, চীনের মূল ভূখণ্ড বাদে হংকং ও তাইওয়ান অঞ্চলের অফিস গুলিও সাময়িক ভাবে বন্ধ রেখেছে গুগল। যদিও, চীনের মূল ভূখণ্ডের গুগলের অফিসগুলো ব্যবসায় বিজ্ঞাপন ছাড়া গুগল সংক্রান্ত অন্য কোনও কার্যপ্রণালীর সঙ্গে যুক্ত নয়।

যদিও, ভাইরাসটির প্রাদুর্ভাবের ফলে বিভিন্ন বহুজাতিক কোম্পানি চিনে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এমনকি বন্ধ হয়ে আছে কয়েকটি শহরের সমস্ত কার্যক্রম। এদিকে ভাইরাসের ফলে বিশ্বের জনবহুল ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশে অর্থনৈতিক বিপর্যয় মুখ থুবড়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে চিনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাসের। মাত্র দেড় মাসের ব্যবধানে প্রাণঘাতী ভাইরাসটি চিনের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিশ্বের অন্তত ১৬টি দেশে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত রয়েছেন আরও ছয় হাজার মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+