এমএইচ ১৭-র মৃত ২৯৮ জন যাত্রীকে শনাক্তের কাজ শেষ

এমএএসের তরফে সরকারি ওয়েবসাইটে জানানো হয়েছে. শণাক্ত হওয়া ১৯২ জন ডাচের মধ্যে যাত্রী ও বিমান কর্মীরা রয়েছে। এদের মধ্যে ১ জন নেদারল্যান্ড ও আমেরিকার নাগরিক। ৪৪ জন মালয়শিয়ার নাগরিক রয়েছেন। এদের মধ্যে ১৫ জন বিমান কর্মী এবং ২ জন শিশু রয়েছেন। ২৭ জন অস্ট্রেলীয় নাগরিক, ১২ জন ইন্দোনেশিয়ার নাগরিকক রয়েছেন। এদের মধ্যে একজন শিশও ছিল। ১০ জন ব্রিটিশ, যাদের মধ্যে একজন ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার যৌথ নাগরিক। ৪ জন জার্মানের নাগরিক রয়েছে। এছাড়া বেলজিয়ানের ৪জন, ফিলিপিন্সের ৩ জন, কানাডার ১ জন, এবং নিউজিল্যান্ডের একজন রয়েছেন।
এমএএস-এর তরফে পরিবারকে খবর দিতে নিকটতম দূতাবাসগুলিকে খবর দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার, অ্যামস্টারডাম থেকে কুয়ালালামপুর যাওযার পথে ইউক্রেন রাশিয়া সীমান্তে ক্ষেপণাস্ত্র হানায় ভেঙে পড়ে এমএইচ ১৭ বোয়িং বিমান। বিমানের ২৯৮ জন যাত্রী ও কর্মীর মৃত্যু হয় এই ভয়াবহ দুর্ঘটনায়।
চলতি বছরে মালয়শিয়ার এয়ারলাইন্সের সঙ্গে এনিয়ে দ্বিতীয়বার বিস্মিত করে দেওয়ার মতো ঘটনা ঘটল। গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় কুয়ালালামপুর-বেজিংগামী এমএইচ৩৭০ বিমানটি। আজ অবধি তাঁর কোনও খোঁজ মেলেনি। এমএইচ৩৭০ বিমানের রহস্য অধরাই রয়ে গিয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications