রক্ত রাঙা তুষারপাতের পর এবার সবুজ রঙে সেজে উঠল অ্যান্টার্কটিকার বরফ
ছিল সাদা বরফে ঢাকা বিস্তীর্ণ অঞ্চল এখন যে কেউ দেখলে দক্ষিণ আমেরিকার প্রেইরি তৃণভূমি ভুল করতে পারেন। হ্যাঁ, বর্তমানে এমনই চেহারা হয়েছে অ্যান্টার্কটিকার। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এক ধরণের সবুজ বরফের কারণে বর্তমানে এই সবুজাবৃত চেহারা হয়েছে অ্যান্টার্কটিকার। বুধবার এই বিষয়ে প্রকাশিত একটি গবেষণা পত্রে জানা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতর তাপমাত্রাই সবুজ বরফের আচ্ছাদন তৈরির পক্ষে সহায়ক হয়েছে।

বর্তমানে অ্যান্টার্কটিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই জাতীয় বরফের চাঁই লক্ষ্য করা যাচ্ছে। এর আগে ব্রিটিশ পর্যটক আর্নেস্ট শ্যাকলটনও বহু বছর আগে অ্যান্টার্কটিকায় একধরণের সবুজ শৈবালের খোঁজ পেয়েছিলেন। যদিও তার উৎসও আজও অজানা। এদিকে অনেকেই মনে করছেন এই সবুজ বরফের রহস্যের পিছনে রয়েছে বরফের দেশের কোনও বিশেষ প্রজাতির শৈবাল। বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে নতুন ধরণের সেখানে কোনও নতুন জীব কোষের জন্ম হলে তা অন্যান্য প্রজাতিদের পুষ্টির এক নতুন উৎস তৈরি করতে পারে বলেও আশা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।
এদিকে কিছুদিন আগেই অ্যান্টার্কটিকার চরাচর জুড়ে শুধু রক্ত রাঙা বরফের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। ইউক্রেনের বিজ্ঞানীরা তাদের রিসার্চ সেন্টারের বাইরের এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে মুহূর্তের মধ্যে তা ভাইরালও হয়ে যায়। ইউক্রেনের বিজ্ঞান ও শিক্ষা মন্ত্রক জানিয়েছে এটি একটি বিশেষ প্রাকৃতিক বৈশিষ্ট্য ৷ এই ধরণের বরফকে বলা হয় রেড স্নো। বরফে ক্ল্যামাইডোমোনাস নিভালিসের উপস্থিতি বেশি থাকার জন্য তার এই এই অদ্ভূত লাল রং হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications