১৯০ জন পুরুষকে ধর্ষণের পর ভিডিওগ্রাফি! 'সিরিয়াল রেপিস্ট'-এর কোন পরিণতি ঘটল

অপরাধের এই গোটা পর্বটি যেন কোনও ফিল্মের স্ক্রিপ্ট। হাড়হিম করা এই ঘটনা নিয়ে আপাতত তোলপাড় গোটা ম্যাঞ্চেস্টার। ব্রিটেনের এক আদালাতে সদ্য দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়েছে রেইনহার্ড সিনাগা।

অপরাধের এই গোটা পর্বটি যেন কোনও ফিল্মের স্ক্রিপ্ট। হাড়হিম করা এই ঘটনা নিয়ে আপাতত তোলপাড় গোটা ম্যাঞ্চেস্টার। ব্রিটেনের এক আদালাতে সদ্য দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়েছে রেইনহার্ড সিনাগা। ছিপছিপে চেহারের , শান্ত , ধীর দৃষ্টির সিনাগা যে এমন অপরাধ করতে পারে, তা ঘনিষ্ঠরা ভাবতে পারেননি বলে খবর। দেখে নেওয়া যাক, ম্যাঞ্চেস্টারে এই সিনাগাকে ঘিরে কী চলেছে।

 বিশ্বের সবচেয়ে 'ক্ষুরধার' ধর্ষক!

বিশ্বের সবচেয়ে 'ক্ষুরধার' ধর্ষক!

আদালত সিনাগাকে রায় শোনাবার আগে, সেখানে বিপক্ষের আইনজীবী দাবি কেরন শুধু ব্রিটেনের নয়, সম্ভবত এই সিনাগা বিশ্বের সবচেয়ে ক্ষুরধার ধর্ষক। কারণ যে পরিকল্পনা ছকে নিয়ে সিনাগা ধর্ষণ চালাত তা হাড়হিম করতে বাধ্য।

গত আড়াই বছরের কাহিনি ও এক ইন্দোনেশিয় যুবক

ইন্দোনেশিয়া থেকে ব্রিটেনে পৌঁছে যাওয়া সিনাগা, একাধিক লোভ দেখিয়ে কেবল পুরুষদের নিজের নিশানায় রেখেছিল। পুরুষদের ম্যাঞ্চেস্টারে বাড়ি ভাড়া দেওয়ার নাম করে , তাঁদের সাহায্য করত সিনাগা। এরপর বাড়িতে 'ভাড়াটে' আসতেই তাদের ফোনে চার্জ দেওয়ার মতো সাহায্য করতে চাইত সিনাগা। আর এই পথে সেই আকৃষ্ট করেছে বহু পুরুষকে। যাঁরা পরে সিনাগার শিকার হয়েছেন।

 নিজের বাড়িতে ডেকে কী করত সিনাগা?

নিজের বাড়িতে ডেকে কী করত সিনাগা?

পুলিশের তদন্ত বলছে, সিনাগা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ওই পুরুষদের পানীয় এগিয়ে দিত। এছাড়াও বহু নাইট ক্লাবে নিয়ে যেত সে। বহুবার বাড়িতে ডেকে বিভিন্ন পুরুষকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে দিত সিনাগা। এরপরই সেই পুরুষ অচৈতন্য হয়ে পড়লে চলত নারকীয় ধর্ষণ।

ভিডিওগ্রাফি ও ব্ল্যাকমেল!

ভিডিওগ্রাফি ও ব্ল্যাকমেল!

ধর্ষণের পর্বটি নিজের ফোনে ভিডিও করত সিনাগা। ততক্ষণে 'শিকার' অচৈতন্য। গোটা পর্ব ভিডিও করে নিগৃহিতদের ব্ল্যাকমেল শুরু করেছিল সিনাগা। কার ধর্ষণ করা হচ্ছে, তার নাম আইকার্ড সহ ভিডিওটিতে রাখা হত।

 কিভাবে ধরা পড়ল সিনাগা?

কিভাবে ধরা পড়ল সিনাগা?

এখনও পর্যন্ত ১৯০ জনের ধর্ষণ সিনাগার ভিডিও থেকেই শুধু উঠে এসেছে। যেখানে ৭০ জন নিগৃহিতের খবর মিলেছে। এদিকে, একবার এক ১৮ বছর বয়সী পুরুষ সিনাগার এই অত্যাচারের পর অচৈতন্য হয়ে ঘুমিয়ে পড়ে। মাঝরাতে ঘুম ভাঙতেই সিনাগাকে পাশে ঘুমন্ত অবস্থায় দেখেন তিনি। এরপরই ভিডিও নিয়ে সোজা পুলিশের দ্বারস্থ হয়ে সেই যুবক। এরপরই সিনাগার খোঁজ পড়ে।

 কী সাজা পেল সিনাগা?

কী সাজা পেল সিনাগা?

ব্রিটেনের আদালতে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছে সিনাগা। ২০০৭ সালে স্চুডেন্ট ভিসায় লন্ডনে আসা সিনাগা সোশিওলজি নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনিভার্সিটিতে নিজের কেরিয়ার শুরু করেছিল। শেষে মেধাবী সিনাগার পরিণতি গড়াল জেলের বন্দি দশায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+