'আফগানিস্তানকে সিরিয়া হতে দেব না, শেষ হাসি হাসব আমরাই', তালিবানদের শেষ দেখে ছাড়বেন আশরফ গনি

তালিবান জঙ্গিদের অভিষন্ধিকে বানচাল করে দিয়ে শেষ হাসি হাসবে আফগান সেনা। এমনটাই বিশ্বাস রেখেছেন আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরফ গনি। এর পাশাপাশি এটাও তিনি মনে করছেন যে, কিছু জায়গায় তালিবানরা এই মুহূর্তে নিজেদের আধিপত্য বজায় করতে সফল হয়েছে। যদিও যুদ্ধ জয় করবে আফগান সেনাই।

তালিবানদের শেষ দেখে ছাড়বেন আশরফ গনি

পাকিস্তান জেহাদিদের সীমান্তের ওপার থেকে আফগানিস্তানে ঢোকা আটকাচ্ছে না, বরং উৎসাহিত করছে। পাশাপাশি তালিবানদের আলোচনায় টেবিলে বসতে মদত দিচ্ছে না। তবে আশরফ গনি মনে করছেন, তিনি এই কঠিন পরিস্থিতিতেও আফগানিস্তানের তালিবান শক্তি ও ইসলামাবাদের সঙ্গে আলোচনার টেবিলে বসতে রাজি।

প্রত্যয়ী আফগান রাষ্ট্রপতি তালিবানদের কোনওভাবেই যুদ্ধজয় করতে দেবেন না বলে পণ করেছেন। ভারতীয় চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি গত সপ্তাহে পাকিস্তান সীমান্তবর্তী তালিবান অধ্যুসিত এলাকায় খুন হয়েছেন। এই ঘটনার প্রেক্ষিতে মুখ খুলেই তালিবানদের শেষ দেখে ছাড়ার কথা বলেছেন গনি।

শুধু যুদ্ধ জয় নয়, আফগানিস্তানে রাজনৈতিক স্থিতাবস্থা ফিরিয়ে আনতেও বদ্ধপরিকর গনি। নিজের দেশকে আলজেরিয়া, ইরাক, সিরিয়া, লেবানন বা ইয়েমেন হতে দেবেন না, কার্যত পণ করেছেন আফগানিস্তানের রাষ্ট্রপতি আশরফ গনি।

আর সেই লক্ষ্যে এগোতেই আশরফ গনি কাতারের দোহায় আফগান কূটনীতিকদের একটি দল পাঠিয়েছেন। যারা গিয়ে তালিবান নেতাদের সঙ্গে আলোচনায় বসবে।

ভারতের কাছ থেকে সেনা সাহায্য চেয়ে পাঠানোর কথাও অস্বীকার করেছেন আফগান রাষ্ট্রপতি। তবে পাশাপাশি ভারতকে সত্যিকারের সঙ্গী হিসেবেও উল্লেখ করতে তিনি ছাড়েননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+