লাদাখ উত্তেজনার মাঝেই মিলিটারি বেসে পৌঁছলেন শি জিনপিং, সরাসরি দিলেন যুদ্ধের প্রস্তুতির বার্তা

যুদ্ধের জন্যে প্রস্তুত হয়ে যাও, চিনা সেনাকে এমনই বার্তা দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। জানা গিয়েছে চিনের গুয়াংদংয়ে একটি মিলিটারি বেসে বক্তৃতা দেওযার সময়ে সেনাকে উদ্দেশ্য করে যুদ্ধের জন্য তৈরি থাকার বার্তা দেওযার পাশাপাশি দেশের প্রতি অনুগত থাকার নির্দেশ দিয়েছেন।

শি জিনপিংয়ের এই বক্তৃতা বেশ তাৎপর্যপূর্ণ

শি জিনপিংয়ের এই বক্তৃতা বেশ তাৎপর্যপূর্ণ

লাদাখে এলএসি বরাবর উত্তেজনার আবহে শি জিনপিংয়ের এই বক্তৃতা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত প্রায় ১ লক্ষের উপর ভারতীয় এবং চিনা সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদেখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দু'পাশে। শান্তিপূর্ণভাবে সেনা স্তরে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনের চেষ্টা করলেও দু'দেশই তলায় তলায় সীমান্তে শক্তি বাড়াচ্ছে।

সীমান্তে চিনা পরিকাঠামোগত নির্মাণ দ্রুতগতিতে এগোনোর বার্তা

সীমান্তে চিনা পরিকাঠামোগত নির্মাণ দ্রুতগতিতে এগোনোর বার্তা

সীমান্ত সমস্যার খবর প্রথম প্রকাশ্যে আসে মে মাসের শুরুর দিকে। এরপর ক্রমে ছয় মাস কেটে গেলেও সমস্যা মেটার বদলে বেড়েছে। এই আবহেই এদিন পিএলএ-কে লাদাখে হাই অ্যালার্টে থাকার নির্দেশ দিয়েছেন শি জিনপিং। এছাড়া সীমান্তে চিনা পরিকাঠামোগত নির্মাণ এবং সারবস্তুর পরিবর্তন আরও দ্রুত গতিতে করার নির্দেশ দেন তিনি।

লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে নেটওয়ার্ক তৈরি

লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে নেটওয়ার্ক তৈরি

চিন নিজেদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের পাশে নেটওয়ার্ক তৈরির জন্য রাস্তার কাজ শুরু করেছিল। এরপর ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে এলএসি-র পাশের নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করে। কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা। রুখে দাঁড়ায় ভারতীয় সেনা।

পূর্ণ মাত্রায় শান্তি ফেরেনি লাদাখে

পূর্ণ মাত্রায় শান্তি ফেরেনি লাদাখে

এর জেরে লাদাখের তিন জায়গায় মুখোমুখি হয় দুই দেশের সেনা। ক্রমশ বাড়তে থাকে উত্তেজনা। ১৫ জুন মধ্যরাতে গালওয়ান উপত্যকায় চিন এবং ভারতীয় সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা সামনে আসে। ভারতের ২০ জন জওয়ান শহিদ হন। চিনের তরফেও সেনারা আহত এবং নিহত হন। এরপর এতদিন কেটে গেলেও পূর্ণ মাত্রায় শান্তি ফেরেনি লাদাখে।

ভারত-চিন সেনা স্তরের বৈঠক

ভারত-চিন সেনা স্তরের বৈঠক

সীমান্তে স্থিতাবস্থা বজায় রাখতে শুরু হয় দু'দেশের সেনা স্তরে উচ্চ-পর্যায়ের বৈঠক। সেই আবহেই সোমবার দুই দেশের সেনা স্তরের আলোচনা হয়। তবে সেই বৈঠকের পর চিনের তরফে ইতিবাচক বক্তব্য পেশ করা হয়। তবে তা সত্ত্বেও বেজিংয়ের তরফে হুঁশিয়ারিও দেওয়া হয় ভারতের পরিকাঠামোগত নির্মাণ নিয়ে। এর আগে ২১ সেপ্টেম্বর কর্পস কমান্ডার স্তরের বৈঠক হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+