একে করোনায় রক্ষা নেই আকাশে আগুন! পৃথিবীর দিকে ধেয়ে সেই আগুনের গোলা

পৃথিবীর দিকে ধেয়ে এল বিশাল এক অগ্নিপিণ্ড, একে করোনায় রক্ষা নেই আকাশে আগুন

করোনার মারণ কামড়ে বিপর্যস্ত গোটা বিশ্ব। এরই মধ্যে ইংল্যান্ডের আকাশে আবির্ভূত হল এক রহস্যময় আগুনের গোলা। এই ছবি সামনে আসতেই আতঙ্ক তৈরি হয়েছে। আকাশের বুকে ভেসে বেড়াচ্ছে ওই বিশালাকার অগ্নিপিণ্ড। কী ওটা, তা নিয়েই চলছে তরজা। ওটা বিমান নাকি কোনও ইউএফও, নাকি কোনও সুপারম্যান, তা নিয়েই শুরু হয়েছে চর্চা।

আকাশের রূপটাই বদলে গিয়েছিল

এই দৃশ্য দেখা গিয়েছে ইংল্যান্ডে কেমব্রিজের আকাশে। কেমব্রিজশায়ারের বাসিন্দা গ্যারি আন্ডারউড নামে এক ব্যক্তি ওই আগুনের গোলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন। তিনি সেই পোস্টে লেখেন যে সময়ে আগুনের গোলা দেখা গিয়েছিল, তখন আকাশের রূপটাই পরিবর্তন হয়ে গিয়েছিল।

জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে

তিনি আরও লেখেন, আকাশের দিকে তাকিয়ে সেই সময়ে মনে হচ্ছিল কোনও জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ওই আগুনের গোলা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল বলেই খালি চোখে মনে হয়েছিল। এমনকী ওই আগুনের গোলার পিছনে আবার একটি ল্যাজও তৈরি হয়েছিল।

পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, হঠাৎ মিলিয়ে গেল

পৃথিবীর দিকে ধেয়ে আসছিল, হঠাৎ মিলিয়ে গেল

তবে সবথেকে বিস্ময়ের যে ওই আগুনের গোলা পৃথিবীর দিকে ধেয়ে আসতে আসতে হঠাৎ মিলিয়ে যায়। কিন্তু কোথায় উধাও হয়ে গেল মুহূর্তের মধ্যে সেই হদিশ কিছু মেলেনি। আরও অনেক প্রত্যক্ষদর্শীও জানান, মিনিট খানেক স্থায়ী হয়েছিল ওই আগুনের গোলা।

নেট দুনিয়া থেমে নেই, চর্চা চলছে অনবরত

নেট দুনিয়া থেমে নেই, চর্চা চলছে অনবরত

এরপর কেমব্রিজের আকাশে ফুটে ওঠা অগ্নিপিণ্ড নিয়ে চর্চা শুরু হয়ে যায়। বিশেষজ্ঞরাও এই বিষয়ে আলোচনা শুরু করে। তবে বিশেষজ্ঞরা কোনও সিদ্ধান্তে উপনীত হতে পারেনি। ফলে জানাও যায়নি ওই আগুনের গোলাটা ঠিক কীসের। তবে নেট দুনিয়া থেমে নেই। চর্চা চলছে অনবরত।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+