ভারত থেকে ফিরে গিয়ে 'হাভানা সিনড্রোম'এ আক্রান্ত CIA আধিকারিক
ভারত থেকে ফিরে গিয়ে 'হাভানা সিনড্রোম'এ আক্রান্ত CIA আধিকারিক
চলতি মাসেই মার্কিন গোয়েন্দা CIA ডিরেক্টর উইলিয়াম বার্নস ও আরও কয়েকজন আধিকারিক ভারতে এসেছিলেন। ভারত থেকে ফিরে যাওয়ার পরই বার্নসের সঙ্গে ভারতে আসা এক আধিকারিকের শরীরে 'হাভানা সিনড্রোম' ধরা পড়েছে। ভারতে এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন৷ এবং ভারতে তাঁর চিকিৎসাও হয়েছিল বলে সংবাদমাধ্যমসূত্রের খবর।

দেশে ফিরে গিয়ে হাভানা সিনড্রোম ধরা পড়ে!
এরপর দেশে ফিরে গিয়েছিলেন এই সিআইএ আধিকারিক৷ এবং সেখানেই তার শরীরে উপসর্গগুলিকে 'হাভানা সিনড্রোম'এর বলে চিহ্নিত করেছেন চিকিৎসকরা। ভারতে এই হাভানা সিনড্রোমের ঘটনা প্রথমবার সামনে এল৷ সিআইএর আধিকারিরক ছাড়াও আরও অনেকে এই সিনড্রোমে ভুগছে বলে জানিয়েছেন সে দেশের চিকিৎসকরা। সিএনএন এবং নিউইয়র্ক টাইমস সোমবার জানিয়েছে কী কারণে এই অসুস্থতা তা জানা যায়নি, তবে প্রায় ২০০ মার্কিন গোয়ান্দা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা হাভানা সিন্ড্রোম দ্বারা অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর৷ এরকম অবস্থায় মার্কিন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের ভিয়েতনাম সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

রোগের কী উপসর্গ?
চিকিৎসকদের মতে 'হাভানা সিন্ড্রোম' মূলত একটি স্নায়ুরোগ। অত্যধিক কাজের চাপ ও মানসিক অস্থিরতার ফল৷ যার উপসর্গগুলি হল, বমি বমি ভাব, প্রচন্ড মাথাব্যাথা, ক্লান্তি, নিদ্রাহীনতা, শ্রবণশক্তি হ্রাস। এজাতীয় রোগের প্রথম রিপোর্ট হয়েছিল ২০১৬ সালে কিউবায় প্রথম এই রোগের কথা শুনতে পাওয়া যায়। মূলত গোয়েন্দা সংস্থা, ক্রাইম অ্যানালিসিস্ট এবং এরকম পেশার সঙ্গে জড়িত মানুষরা এই রোগের স্বীকার হন৷ এটিকে মানসিক রোগ আখ্যা দেওয়ার কথা বলেছেন অনেকেই।

কোথায় প্রথম দেখা গিয়েছিল?
২০১৬ সালে যখন এই রোগের উপসর্গগুলো প্রথম সামনে আসে তখন অবাক করা কিছু বিষয় ঘটেছিল! কিউবার রাজধানী হাভানায় সে সময় ছদ্মবেশে কাজ করছিলেন কিছু মার্কিন কূটনৈতিক ও প্রযুক্তিকর্মীরা৷ তাঁরা তাদের হোটেলের ঘরে থাকার সময় নানা রকমের অদ্ভুতুড়ে শব্দ শুনতে পেতেন! এবং তার পরই নাকি তাঁদের শরীরে অদ্ভুদ সব অনুভূতি হত! এবং এরপরই কর্মীরা অসুস্থ হয়ে পড়তেন৷ প্রায় পাঁচবছর পর আবার এই রোগের উপসর্গ ধরা পড়ল, তবে এবার এর সঙ্গে ভারত-যোগ থাকল।

কারণ কী?
তবে সম্প্রতি ইউএস ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস প্যানেলের একটি গবেষণা বলছে এই হাভানা সিনড্রোমের পেছনে থাকা সবচেয়ে যুক্তিযুক্ত কারণটি হল হল 'ডিরেক্টেড, পালস রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি।'
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications