৫ হাজারেরও বেশি বন্দিকে খুনে সাহায্য, দোষী সাব্যস্ত নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ৯৩ বছরের প্রহরী

৫ হাজারেরও বেশি বন্দিকে খুনে সাহায্য, দোষী সাব্যস্ত নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ৯৩ বছরের প্রহরী

নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে প্রহরী রূপে কাজের সময় ৫ হাজারেরও বেশি বন্দিকে খুনে সাহায্য করার অভিযোগ জার্মানীর আদালতে দোষী সাব্যস্ত হলেন ব্রুনো ডি নামের এক ব্যক্তি। বর্তমানে তাঁর বয়স ৯৩। অভিযোগ ১৯৪৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত স্টুটথফ কনসেন্ট্রেশন ক্যাম্পে এসএস প্রহরী হিসাবে কাজ করার সময় তিনি প্রায় ৫ হাজার ২৩দ জন বন্দিকে খুনে সাহায্য করেন।

৫ হাজারেরও বেশি বন্দিকে খুনে সাহায্য, দোষী সাব্যস্ত নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ৯৩ বছরের প্রহরী

যদিও ইহুদী খুনের সময় তার উপস্থিতির কথা আদালতে দাঁড়িয়েই স্বীকার করেন ওই ব্যক্তি। যদিও তার ঘৃণ্য কাজের জন্য ওই ব্যক্তিকে কোনোরকম অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি বলে জানা যাচ্ছে। সামান্য কথায় ক্ষমা চায় সে। এদিকে অপরাধের সময় নাবালক থাকায় বর্তমানে তার সাজাও বেশ কিছু শিথিল হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, সেই সময় ব্রুনো ডি-র বয়স ছিল ১৭ বা ১৮ বছর। তাই আইন অনুযায়ী সে দোষী সাব্যস্ত হলেও হামবুর্গ আদালত তাকে তিন বছরের কারাদণ্ডের সাজা দেয়।

অনুমান করা হয় সেই সময় যেখানে ব্রুনো কাজ করত সেই গডানস্ক কনসেন্ট্রেশন ক্যাম্পে হলোকাস্টের সময় প্রায় ৬৫ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। এই জায়গাটি বর্তামানে পোল্যান্ডের মধ্যে পড়ে। যদিও আদালতে ব্রুনো জানায় সেই সময় কার্যত বাধ্য হয়েই তাকে এই কাজ করতে হয়েছিল। এদিকে গত বছরের অক্টোবরে শুরু হওয়া এই বিচার চলাকালীন ফ্রান্স, ইজরায়েল, পোল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের ৪০ জনেরও বেশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দেন বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+