তেল ভর্তি ট্যাঙ্কারে ভয়ঙ্কর ধাক্কা! মুহূর্তে আগুনের গ্রাসে ঝলসে মৃত ৯১, জখম বহু মানুষ
প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে। আফ্রিকার একটি দেশ হল সিয়েরা লিওন। সেখানেই ভয়াবহ এক বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। প্রবল এই বিস্ফোরনে এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম একাধিক মানুষ
প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল সিয়েরা লিওনের রাজধানী ফ্রি টাউনে। আফ্রিকার একটি দেশ হল সিয়েরা লিওন। সেখানেই ভয়াবহ এক বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে। প্রবল এই বিস্ফোরনে এখনও পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম একাধিক মানুষ।

যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে কার্যত জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ফ্রি টাউনের মেয়র ইয়েভননে হাকি সাভায়ের জানিয়েছেন, শহরের বাই বুরা রোডের উপর এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তিনিও এর শব্দ শুনেছেন বলে এক ফেসবুক বার্তায় জানিয়েছেন মেয়র। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, রাতে ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাংকার দাঁড়িয়েছিল। দ্রুত গতিতে আসা আরও একটি গাড়ি ধাক্কা মারে। আর এরপরেই ব্যাপক বিস্ফোরন ঘটে। শুধু তাই নয়, দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আর মর্মান্তিক ঘটনা ঘটে যায় বলে জানা যায়। স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা গিয়েছে, ভয়ঙ্কর এই ঘটনার পরেই বিধ্বস্ত ট্যাংকারের আশপাশের রাস্তায় ছিন্নভিন্ন অবস্থায় মৃৎদেহ পড়ে থাকতে গিয়েছে।
জানা গিয়েছে স্থানীয় মেয়র আরও জানিয়েছেন, বিশাল ওই ট্যাংকার তেল ভর্তি ছিল। আর সেই কারনেই এত বড় বিপদ। মেয়র ইয়েভননে হাকি সাভায়ের জানিয়েছেন, বিস্ফোরণের 'মর্মান্তিক' ফুটেজ দেখেছেন তিনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তবে ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপজয় মোকাবিলা বাহিনী। শুরু করে উদ্ধারকাজ। তবে এই ঘটনার পরেই সস্যাল মিডিয়াতে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। যেগুলি ভয়ঙ্কর বলে দাবি। একটি হাসপাতালের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, একের পর এক রক্তাত্ব দেহ আসছে। একের পর এক বিছানা ভরে যাচ্ছে। আর এই ভিডিও দেখার পরেই বোঝা যাচ্ছে কতটা পরিস্থিতি সেখানে ভয়ঙ্কর।
আফ্রিকার একটি ছোট্ট শহর ফ্রি টাউন। ১০ লাখের বেশি মানুষের বসবাস এই শহরে। ওই শহরের মেয়র জানিয়েছেন, এই মুহূর্তে পরিস্থিতি আয়ত্তের বাইরে। যদিও দ্রুত স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। জখম মানুষদের চিকিৎসাতে বাইরে থেকেও ডাক্তারদের নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন মেয়র। পাশাপাশি মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন মেয়র ইয়েভননে হাকি সাভায়ের। শুধু তাই নয়, মৃতদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications