বালাকোটে গুঁড়িয়ে দেওয়া জঙ্গি ঘাঁটি ফের জেগে উঠেছে
পুলওয়ামা হামলার পর পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ারস্ট্রাইক করে জঈশ জঙ্গিদের ঘাঁটি গুুঁড়িয়ে দিয়েছিল বায়ুসেনা। সূত্রের খবর সেই জঙ্গি ঘাঁটি নতুন করে জেগে উঠেছে।
পুলওয়ামা হামলার পর পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ারস্ট্রাইক করে জঈশ জঙ্গিদের ঘাঁটি গুুঁড়িয়ে দিয়েছিল বায়ুসেনা। সূত্রের খবর সেই জঙ্গি ঘাঁটি নতুন করে জেগে উঠেছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতে সেই ঘাঁটিতে নতুন করে সক্রিয় হয়েছে জঙ্গিরা।

বালাকোটে সক্রিয় জঙ্গি ঘাঁটি
বালাকোট এয়ারস্ট্রাইকের পর নতুন করে জেগে উঠেছে জঈশের জঙ্গি ঘাঁটি। সেখােন আস্তনা মজবুত করতে শুরু করেছে জঈশ জঙ্গিরা। গোয়েন্দারা এমনই খবর জানতে পেরেছে। আর বালাকোটের এই জঙ্গি ঘাঁটি মজবুত করতে সহযোগিতা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বালাকোটে প্রায় ৪০ জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কাশ্মীরে হামলা চালানোর জন্য। জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পরেই পাকিস্তান ভারতের বিরুদ্ধে জঙ্গি মদত শুরু করে। বালাকোটের ঘাঁটি সক্রিয় করার নেপথ্যেও সেই মদতই কাজ করছে।

বায়ুসেনা গুঁড়িয়ে দিয়েছিল জঙ্গি ঘাঁটি
পুলওয়ামা হামলার পর বালাকোটে জঈশের জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছিল বায়ুসেনা। পাক অধিকৃত কাশ্মীরের বায়ুসেনার যুদ্ধ বিমান প্রায় ১০০টি বোমা ফেলে নিশ্চিহ্ন করে দিয়েছিল জঈশের জঙ্গি ঘাঁটি। এই নিয়ে তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে নালিশ ঠুকেছিল পাকিস্তান।

ভারতে জঙ্গি হামলার প্ররোচনা পাকিস্তানের
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর থেকেই প্রকাশ্যে ভারতে জঙ্গি হামলা চালানোর মদত দিয়ে চলেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন পুলওয়ামার মতো জঙ্গি হামলা হতে পারে ভারতে। গোয়েন্দারা খবর পেয়েছে গুজরাট, মহারাষ্ট্র দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চলছে। সেই খবর সেনাবাহিনীকে দেওয়ার পর সতর্ক করেছে করেছিল গোেয়ন্দারা।
গোয়েন্দারা সেই সুবাদেই খবর পেয়েছেন বালাকোট, কোটলি, মানসেরা, গুলপুরে জঙ্গি ঘাঁটি ফের সক্রিয় হয়ে উঠেছে। সেখানে ট্রেনিং শুরু করেছে জঙ্গিরা। গোয়েন্দারা জানতে পেরেছেন পুঞ্চ এবং রাজৌরি সেক্টরে প্রায় শতাধিক জঙ্গি ঘাঁটি গেরে বসে আছে কাশ্মীরে অনুপ্রবেশের জন্য। সেখানে লঞ্চপ্যাড তৈরি করে ফেলেছে তারা। এমন কী ফিঁদায়ে জঙ্গিদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications