কাবুল থেকে পালানোর মরিয়া চেষ্টা, মার্কিন সেনার গুলিতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু
কাবুল থেকে পালানোর মরিয়া চেষ্টা, মার্কিন সেনার গুলিতে কমপক্ষে ৪০ জনের মৃত্যু
অস্থির গোটা দেশ। কিছুতেই তালিবানদের বিশ্বাস করে উঠতে পারছে না তারা। দেশ ছেড়ে পালানোর হুড়োহুড়ি শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে আবার তালিবান নেতারা দাবি করেছে বিদেশি সেনার গুলিতে কাবুল বিমানবন্দরে ৪০ জনের মৃত্যু হয়েছে। এর আগে মার্কিন সেনার গুলিতে বেশ কয়েকজন মারা গিয়েছিলেন কাবুল বিমানবন্দরে। দেশ থেকে পালানোর জন্য হুড়োহুড়ি এতটাই তৈরি হয়েছিল কাবুল বিমানবন্দরে যে পদপিষ্ট হওয়ার উপক্রম তৈরি হয়েছিল। পরিস্থিতি সামাল গিতে গুলি চালায় বিদেশি বাহিনী তাতেই কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

তালিবানরা দাবি করেছে গুজবে মানুষ বেশি কান দিতে শুরু করেছেন। সেই গুজবেই তারা আতঙ্কিত হয়ে দেশ ছাড়তে চাইছে। তালিবানদের দাবি তারা দেশে শান্তিরক্ষার সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষকে আস্বস্ত করতেও ময়দানে নেমেছে তালিবান নেতারা। নারীদের অধিকার সুরক্ষিত রাখার আশ্বাস দিয়েছে। যদিও সেই আশ্বাসের ২৪ ঘণ্টা কাটার আগেই আফগানিস্তানের সব সরকারি নিউজ চ্যানেলের মহিলা সংবাদ পাঠিকাদের বরখাস্ত করা হয়েছে। তাঁদের আর সংবাদ পাঠ করতে দেওয়া হবে না বলে হুলিয়া জারি করা হয়েছে।
আফগানিস্তানের সন্ত্রস্ত মানুষকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একাধিক দেশ। তারমধ্যে একদিকে যেমন আমেরিকা রয়েছে, তেমন ভারতও রয়েছে। আফগানিস্তান থেকে কেউ ভারতে আসতে চাইলে তাদের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই আমেরিকা কার্গো বিমানে কয়েকশো আফগানকে উদ্ধার করে নিয়ে গিয়েছে।তালিবান আতঙ্ক থেকে বাঁচতে আফগানরা কোনও রকমে দেশ ছেড়ে পালাতে চাইছে। বিমানে ওঠার হুড়োহুড়ি চালছে। বিমানে জায়গা না পেয়ে বিমানের চাকায় চড়ে বসছেন অনেকে। সেটা করতে গিয়ে অনেকেই মারা গিয়েছেন। আমেরিকা জানিয়েছেন একাধিক ব্যক্তি বিমানের চাকায় চড়ে পালাতে গিয়ে মারা গিয়েছে। উড়ন্ত বিমান থেকে পড়ে মারা গিয়েছেন ২ জন। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে কাবুল বিমান বন্দরে। কিছুতেই তালিবানদের শাসনে থাকতে চাইছে না তারা।
যদিও তালিবানরা বারবার সাংবািদক বৈঠক করে সুষ্ঠু সরকার গড়ার প্রতিশ্রুতি দিয়েছে। ২০ বছর আগের তালিবান আর তারা নেই বলেও আস্বস্ত করেছেন। নারীদের সুরক্ষা দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। কিন্তু কিছুতেই তালিবানদের উপর ভরসা রাখতে পাকছেন না আফগান মানুষ।তারা প্রাণ বাঁচাতে পাসপোর্ট ছাড়াই বাইরের দেশে পালিয়ে যেতে চাইছে। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে কাবুল জুড়ে।












Click it and Unblock the Notifications