চন্দ্রগ্রহণ ২০২০: করোনার আবহে খুব শিগগির আসন্ন মহাজাগতিক ঘটনা! জানুন দিন,ক্ষণ

চন্দ্রগ্রহণ ২০২০: করোনার আবহে খুব শিগগির আসন্ন মহাজাগতিক ঘটনা! জানুন দিন,ক্ষণ

২০২০ সাল বছরের শুরু থেকেই একের পর এক লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে। গোটা বছরের অর্ধেকাংশই করোনার সঙ্গে লড়াইয়ের জেরে কার্যত বিধ্বস্ত। এমন পরিস্থিতিতে আসন্ন সময়ে কিছুদিনের মধ্যেই আসছে চন্দ্রগ্রহণ।

 কবে চন্দ্রগ্রহণ?

কবে চন্দ্রগ্রহণ?

আসন্ন সময়ে ৫ থেকে ৬ জুন চলবে চন্দ্রগ্রহণ। এই সময়ের পৃথিবীর উপচ্ছায়া পড়বে চাঁদের উপর। আর তার জেরেই মহাজাগতিক ঘটনাটি ঘটতে শুরু করবে। ৫ জুনের রাতের এই ঘটনা ঘিরে জ্যোতির্বিজ্ঞানী মহলে ব্যাপক তোলপাড় কৌতূহল শুরু হয়ে গিয়েছে।

 কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ?

কোথা থেকে দেখা যাবে এই গ্রহণ?

আগামী ৫ ও ৬ জুনের এই মহাজাগতিক ঘটনা এশিয়া থেকে দেখা যাবে। জানা গিয়েছে, এই গ্রহণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দেখা যাবে। এছাড়াও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

 চন্দ্রগ্রহণের সময়কাল

চন্দ্রগ্রহণের সময়কাল

জানা গিয়েছে, ৫ জুন রাত ১১ টা ১৫ মিনিট থেকে শুরু হবে এই গ্রহণের সময়কাল। আর তা শেষ হবে ৬ জুন ২:৩৪ মিনিটে। অর্থাৎ রাতের আকাশেই এই মহাজাগতিক দৃশ্য দেখা যাবে ভারত থেকেও, যদি আকাশ পরিষ্কার থাকে।

 পরবর্তী চন্দ্রগ্রহণ কবে?

পরবর্তী চন্দ্রগ্রহণ কবে?

পরবর্তী চন্দ্রগ্রহণ ঠিক একমাস পরে। জুলাই মাসের ৪ ও ৫ তারিখে দেখা যাবে চন্দ্রগ্রহণ। তা নিউ ইয়র্কের মতো শহর থেকে স্পষ্ট দেখা যাবে বলে বিশেষজ্ঞদের দাবি।

{quiz_111}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+