রাস্তায় জলের তোড়ে ভেসে গিয়েছে গাড়ি, ১৯ জন মারা গিয়েছে ওমানে
রাস্তার উপর দিয়ে যেন বইছে নদীর স্রোত। ভয়াবহ বৃষ্টির কারণে ওমানে এখন বন্যা পরিস্থিতি। শেষ পাওয়া খবরে ১৯ জন মারা গিয়েছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এমন আশঙ্কাই করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ভয়াবহ বৃষ্টি হয়েছে৷ গোটা বছরের বৃষ্টি এক দিনে হয়েছে বলে মনে করা হচ্ছে। আর তাতেই বন্যা পরিস্থিতি। মঙ্গলবার অতি বৃষ্টির কারণে স্কুল, কলেজ, অফিস সব ছুটি দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, একটি গাড়িতে পড়ুয়ারা সওয়ারি ছিল। জলের তোড়ে সেই গাড়ি ভেসে গিয়েছে। সেই গাড়িতে নয় জন ছিল বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গিয়েছে। বহু জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ বাড়ি, অফিস বহু জায়গায় আটকে পড়ে বহু মানুষ।
পুলিশ, প্রশাসন আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের জন্য জরুরি ব্যবস্থা নিয়েছে। বাসে আটকে পড়া স্কুলপড়ুয়াদের উদ্ধার করা হয়েছে৷ স্কুলের মধ্যে পড়ুয়ারা আটকেছিল। তাদেরও উদ্ধার করা হয়েছে৷
রয়্যাল ওমান পুলিশ, রয়্যাল আর্মি অফ ওমান, সিভিল ডিফেন্স অথরিটি এবং অ্যাম্বুল্যান্সের ফিল্ড টিম শিক্ষার্থীদের স্কুল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়। জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বন্যা কবলিত এলাকা থেকে সাধারণ মানুষদের বার করে আনার কাজ চলছে৷ দুবাইয়ের রাস্তায় বহু গাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। দুবাই বিমানবন্দরে জল জমে যায়৷ ফলে দীর্ঘ সময় বন্ধ ছিল বিমান চলাচল।
সাধারণত, মরুভূমি অঞ্চলে বছরে ৩.১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়। আবহাওয়া বিভাগের মতে, দুবাইয়ে সাধারণত এপ্রিল মাসে মাত্র ০.১৩ ইঞ্চি বৃষ্টি হয়। পশ্চিম এশিয়ার দেশটি সোমবার শেষ থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত দেখেছে। মঙ্গলবারের শেষ নাগাদ, ১৪২ মিলিমিটার (৫.৫৯ ইঞ্চি) র বেশি বৃষ্টি দুবাইকে ভাসিয়ে দিয়েছে। ৭৫ বছরের মধ্যে এমন ভয়াবহ বৃষ্টি এবার দেখা গেল।












Click it and Unblock the Notifications