নিরাপদ নয় জুম! ভিডিও কলের অ্যাপটি নিয়ে কী সতর্কবাণী শোনাল কেন্দ্র?

করোনা সংক্রমণ রুখতে প্রায় সারা বিশ্বেই এখন লকডাউন পরিস্থিতি। সেই অবস্থায় প্রায় সব জায়গার অফিসেই চলছে ওয়ার্ক ফ্রম হোম। এহেন সময় মিটিং অ্যাপ ভিডিয়ো কনফারেন্সিং প্ল্যাটফর্ম হিসেবে বেশ জনপ্রিয় হয়ে ওঠে জুম। তবে এবার সরকার জানিয়ে দিল, এই অ্যাপ নিরাপদ নয় ভিডিও বৈঠক করার জন্য।

অ্যাপটি বহু মানুষের অবসর যাপনের সঙ্গী

অ্যাপটি বহু মানুষের অবসর যাপনের সঙ্গী

লকডাউনের সময়ে জুম অ্যাপটি বহু মানুষের অবসর যাপনের সঙ্গী হয়ে উঠছে। এই পরিস্থিতিতে সরকার বৃহস্পতিবার জানিয়েছেন, এরপরেও যাঁরা জুম ব্যবহার করতে চাইবেন তাঁদের জন্য একটি গাইডলাইন দেওয়া হচ্ছে। গাইডলাইনে বলা হয়েছে অধিকাংশ সেটিংস ঠিক করা যাবে ওয়েবসাইটের মাধ্যমে জুম অ্যাকাউন্টে লগ ইন করে কিংবা ফোন বা কম্পিউটার/ল্যাপটপে অ্যাপটি ইনস্টল করে।

জুম নিরাপদ প্ল্যাটফর্ম নয়

জুম নিরাপদ প্ল্যাটফর্ম নয়

বৃহস্পতিবার এক নতুন নির্দেশিকায় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দিল, 'জুম নিরাপদ প্ল্যাটফর্ম নয়, এমন কী ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও। বিস্তারিত নির্দেশিকা এরই মধ্যে প্রকাশ করেছে সিইআরটি-ইন্ডিয়া।' সরকার জানিয়েছে, এই গাইডলাইন মানলে অবৈধ এন্ট্রি রোখা সম্ভব হবে। পাশাপাশি ভাইরাসের ভয়ও দূর হবে।

জুম-এর অধিকাংশ সার্ভার চিনে

জুম-এর অধিকাংশ সার্ভার চিনে

টিকটক-এর মতো জুম-এরও অধিকাংশ সার্ভার চিনে অবস্থিত। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক বলেন, 'ব্যবসা ক্ষেত্র কিংবা সরকারি ক্ষেত্র অথবা অন্য কোনও ক্ষেত্র যেখানে গোপনীয়তা একান্ত প্রয়োজন সেখানে এই সফটওয়্যারটি একেবারেই ব্যবহার করা উচিত নয়।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+