বাড়িতে বসেই করতে পারবেন কোভিড–১৯ টেস্ট, এমনই কিট আনছে হায়দরাবাদের সংস্থা
বাড়িতে বসেই করতে পারবেন কোভিড–১৯ টেস্ট, এমনই কিট আনছে হায়দরাবাদের সংস্থা
এবার বাড়িতে বসেই কোভিড–১৯–এর টেস্ট করা যাবে। এমনটাই দাবি করেছে হায়দরাবাদের এক সংস্থা। তারা জানিয়েছে যে কোভিড–১৯–এর জন্য র্যাপিড টেস্ট কিট প্রস্তুত রয়েছে যা সাধারণ মানুষ বাড়ি বসেই টেস্ট করতে পারবে। চিনা সংস্থার কাছ থেকে ৪০০ বা ৬০০ টাকায় কোভিডের কিটস কেনার চেয়ে ৫০ থেকে ১০০ টাকা খরচ করে এটি ব্যবহার করা শ্রেয় বলে মনে করে ওই সংস্থা।

কোভিড–এর পরীক্ষা বাড়িতেই করা যাবে
ওই সংস্থা জানিয়েছে, এই কিট দিয়ে বাড়িতেই নিজেরা পরীক্ষা করতে পারবে ৯৬ শতাংশ নির্ভরযোগ্যতা ছাড়া (৪ শতাংশ ত্রুটি একেবারেই নগণ্য)। আপনার ডিভাইসটি কতটা সংবেদনশীল এবং নির্দিষ্ট সেটা গুরুত্বপূর্ণ। সব ফ্লু কোভিড-১৯ নয়। বিভিন্ন ধরনের ফ্লু রয়েছে যা সার্স ও মের্সের মতো। হায়দরাবাদের জেনোমিক্স বায়োটেকের প্রতিষ্ঠাতা অধ্যাপক পি রত্নগিরি বলেন, ‘একই পরিবার সম্পর্কিত ছয় ধরনের ফ্লুয়ে (ভাইরাস) জিনগত স্তরে প্রায় ৮০ শতাংশ একই উপাদান রয়েছে। আমরা যা খুঁজছি তাহল ২০ শতাংশ।'

প্রেগনেন্সি কিটের মতোই কাজ করে এটি
ছোট পাউচে করে ওই কিটটি আসবে, যার মধ্যে নিয়ন্ত্রণ লাইন সহ প্লাস্টিক কিট থাকবে (প্রেগনেন্সি কিটের মতো দেখতে) ও আপনার ফলাফল দেখানোর জন্য প্রধান টেস্ট লাইন থাকবে। এর সঙ্গে থাকবে একজোড়া গ্লাভস, এক
ই সূচ (রক্তের নমুনা নেওয়ার জন্য), ড্রপার (রক্তের ফোঁটা টেস্ট কিটে দেওয়ার জন্য)। বাড়িতে এই টেস্টটি কিভাবে করবে তার জন্য ১০টি ভিন্ন ভিন্ন ভাষায় এক-এক করে পদ্ধতি বর্ণনা করা হয়েছে নির্দেশাবলীতে।

একের অধিক ব্যবহার করা যেতে পারে এই কিট
পি রত্নগিরি বলেন, ‘এই সপ্তাহে আমরা এই টেস্ট কিটটি আইসিএমআরে জমা করব। ভারতের জন্য এখন গুরুত্বপূর্ণ হল দেশীয় কিট। প্রথমত পুরো বিষয়টি সম্পর্কে না জেনেই, তা কিভাবে তৈরি হচ্ছে সে বিষয়ে ধারণা না নিয়েই আমাদের দেশ বাইরে থেকে টেস্টিং কিট কিনছে। আমরা লক্ষ্য করেছি কিভাবে তাড়াহুড়োর মধ্যে এই কিট কেনা হয়েছে।' তাই যদি সরকার চায় কোনও এলাকার ৫০ শতাংশ জনসংখ্যার ওপর এই টেস্ট করতে, তাহলে এই
টেস্ট কিট বাড়িতে বসেই করা যাবে এবং ফলাফল হাতেনাতে। এটি গোষ্ঠী সংক্রমণ ট্র্যাক করার সবচেয়ে ব্যবহারযোগ্য কিট হতে পারে। এটি এখনও পর্যন্ত দ্রুত, সহজ, সাধারণ ও সস্তার কিট এবং একে বহুবার ব্যবহার করা যেতে পারে, সপ্তাহে একবার বা দশদিনে একবার, যদি দ্বিতীয়বার কোনও সন্দেহ থাকে।

অনুমোদনের অপেক্ষায় টেস্টিং কিট
রত্নগিরি জানান, সংস্থার প্রতিদিন ৫০ হাজার করে কিট তৈরি করার ক্ষমতা রয়েছে, কিন্তু সরকারের কাছে অনমোদন পেতে তিন সপ্তাহ সময় লাগবে।












Click it and Unblock the Notifications