অযোধ্যায় মসজিদ তৈরির জন্য ৫টি জায়গা বেছেছে যোগী সরকার

অযোধ্যার রায়দানের সময় উত্তর প্রদেশ সরকারকে মসজিদ তৈরির জন্য আলাদা করে ৫ একজর জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

অযোধ্যার রায়দানের সময় উত্তর প্রদেশ সরকারকে মসজিদ তৈরির জন্য আলাদা করে ৫ একজর জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনেই অবশেষে মসজিদ তৈরির জন্য ৫টি জায়গায় জমি চিহ্নিত করেছে উত্তর প্রদেশ সরকার। মির্জাপুর, শামসুদ্দিনপুর, চাঁদপুরে এই পাঁচটি জায়গা চিহ্নিত করা হয়েছে। সম কটি জমিই পঞ্চকোশি পরিক্রমার বাইরে।

অযোধ্যায় মসজিদ তৈরির জন্য ৫টি জায়গা বেছেছে যোগী সরকার

সুন্নি ওয়াকফ বোর্ডকে এই জমি দেখার জন্য অনুরোধ জানাবে যোগী সরকার। তার আগে ট্রাস্টি তৈরি করতে হবে। সুপ্রিম কোর্টে নির্দেশ মেনে সেই ট্রাস্টের অনুমোদন মিললেই শুরু মন্দির এবং মসজিদ তৈরির কাজ। গত ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরির নির্দেশ দিয়ে মসজিদ তৈরির জন্য পৃথক জমি দেওয়ার নির্দেশ দিয়েছিল। এবং তিন মাসের মধ্যে এই জমির দানের প্রক্রিয়া পূর্ণ করতে বলা হয়েছিল। সেই নির্দেশ মেনেই জমি চিহ্নিত করেছে যোগী সরকার।

অন্যদিকে সুপ্রিম কোর্টের অযোধ্যা রায়কে চ্যালেঞ্জ জািনয়ে ফের আদালতেক দ্বারস্থ হয়েছে মুসলিম পার্সোনাল ল বোর্ড। হিন্দু মহাসভার পক্ষ থেকেও পাল্টা পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে। যদিও দুটি আবেদনই গত ১২ ডিসেম্বর খারিজ করে দেয় আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+