উত্তরপ্রদেশে ফের একটি জেলার নাম বদলাতে চলেছে যোগী সরকার
উত্তরপ্রদেশে ফের একটি জেলার নাম বদলাতে চলেছে যোগী সরকার
ফের নাম বদলে মেতেছেন যোগী আদিত্যনাথ। এবার উত্তর প্রদেশের একটি জেলার নাম বদলতে চলেছেন তিনি। বস্তি জেলার নাম মহর্ষি বশিষ্টের মানে করতে চাইছেন যোগী। ইতিমধ্যেই জেলা শাসকের পক্ষ থেকে এই প্রস্তাব রাজ্যের রাজস্ব দফতরের কাছে পাঠানো হয়েছে।

বস্তি জেলার নাম বদলের সিদ্ধান্ত
সূত্রের খবর উত্তর প্রদেশের বস্তি জেলার নাম বদলাতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। মহর্ষি বৈশিষ্টের নামে বস্তি জেলার নাম করণ করতে চলেছেন তিনি। ইতিমধ্যেই তার প্রস্তাব পাঠিয়েছে জেলা প্রশাসন। রাজস্ব দফতরের কাছে পাঠানো হয়েছে প্রস্তাব। এই নাম বদলের প্রক্রিয়া সম্পূর্ণ করতে ১ কোটি টাকা খরচ হবে। সব প্রস্তুতি হয়ে গিয়েছে কেবল মাত্র চূড়ান্ত হওয়া বাকি বলে জানিয়েছেন বস্তির জেলা শাসক।

একাধিক জায়গার নাম বদলেছেন যোগী
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর একাধিক জায়গার নাম বদলেছেন যোগী আদিত্যনাথ। প্রথমেই তিনি ইলাহাবাদের নাম বদলে প্রয়াগরাজ নাম করণ করেন তিনি। তার পরে মুঘলসরাই স্টেশনের নাম বদলে দীন দয়াল উপাধ্যায় স্টেশন নাম েদওয়া হয়। সেই তালিকায় যুক্ত হতে চলেছে বস্তি জেলাও।

বস্তি জেলার নাম বদলের দাবি
অনেক আগে থেকেই বস্তি জোলার নাম বদলের দাবি প্রকাশ্যে আসছিল। গত বছর ২৮ নভেম্বর এই দািব জানানো হয়েছিল। বস্তি মহোৎসবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বস্তি মেডিকেল কলেজের নাম বদলে মহর্ষি বশিষ্টের নামে এসেছিল।












Click it and Unblock the Notifications