তাক লাগানো আলোকমালা যোগীরাজ্যে, সাড়ে পাঁচ লক্ষ প্রজ্বলিত মাটির প্রদীপে সরযূ বরণ

দেওয়ালিতে সাড়ে পাঁচ লক্ষ প্রদীপে সরযু নদীর তীর সাজিয়ে তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যায় বার্ষিক 'দীপোৎসব' এবার অন্য মাত্রা পেল এই আলোকসজ্জায়।

দেওয়ালিতে সাড়ে পাঁচ লক্ষ প্রদীপে সরযু নদীর তীর সাজিয়ে তুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অযোধ্যায় বার্ষিক 'দীপোৎসব' এবার অন্য মাত্রা পেল এই আলোকসজ্জায়। মোট ৫.৫১ লক্ষ মাটির প্রদীপে আলোকিত করা হয় নদীর ঘাট। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, ফিজি প্রজাতন্ত্রের ডেপুটি স্পিকার বীণা ভট্টনগরও ছিলেন এই দীপোৎসবে।

দীপোৎসবে ২২৬ কোটি টাকা বাজেট

দীপোৎসবে ২২৬ কোটি টাকা বাজেট

যোগী সরকার এই দীপোৎসব উপলক্ষে ২২৬ কোটি টাকা বাজেট করেছিল। উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্রের মতে, দীপোৎসবের আগে ভগবান রামের একটি ঝকঝকে শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রা সাকেত কলেজ থেকে শুরু হয়ে রামকথা পার্কে সমাপ্ত হয়েছিল, যেখানে বিভিন্ন দেশের শিল্পীরাও শিল্পকলা পরিবেশনা করেন।

সরযু নদীর তীরে দুর্দান্ত আরতি

বিকেল চারটের মধ্যে মিছিল করে অযোধ্যায় সরযু তীরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সন্ধ্যা ৬টা ২০ থেকে সরযু নদীর তীরে আরতি শুরু হয়, তা চলে ৬টা ৪৫ মিনিট পর্যন্ত। সারি সারি মাটির প্রদীপ জ্বালানো হয় সরযু তীরে।

সাতটি দেশের রামলীলা উপস্থাপনা

সাতটি দেশের রামলীলা উপস্থাপনা

সাতটি দেশের রামলীলা উপস্থাপনা ছিল এই অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ। প্রায় ২,৫০০ শিশুরা ভগবান রামের জীবনের ঘটনাবলী, তাঁর তির-ধনুক পুনরুৎপাদনে তাঁদের শিল্পকর্মের স্বাক্ষরপ রাখে। পুরো কর্মসূচিটিকে ঘোষণা হয়েছিল ‘স্টেট ফেয়ার' বা ‘রাজ্যের মেলা' হিসাবে। এই ইভেন্টে সরকার ১৩৩ কোটি টাকা ব্যয় করে।

'দীপোৎসব' 'আন্তর্জাতিক' ইভেন্ট

'দীপোৎসব' 'আন্তর্জাতিক' ইভেন্ট

উত্তরপ্রদেশ সরকার এই 'দীপোৎসব'কে 'আন্তর্জাতিক' ইভেন্ট জনপ্রিয় করে তোলার প্রয়াস নিয়েছে। মধ্য প্রদেশ, ঝাড়খণ্ড ও রাজস্থানের মতো বিভিন্ন রাজ্যের শিল্পীরা অযোধ্যায় এই অনুষ্ঠানের জন্য জড়ো হয়েছিলেন।

সরয়ু নদীর তীরে রেকর্ড

সরয়ু নদীর তীরে রেকর্ড

এবার পূণ্যভূমির এই শহরের সরয়ু নদীর তীরে ৫,৫১,০০০ মাটির প্রদীপ জ্বালিয়ে গতবারের রেকর্ড ভেঙে দেওয়া হয়। গতবার ৩,০০,১০০ মাটির প্রদীপ প্রজ্বলন হয়েছিল। এলাকার বাসিন্দারা এবং বিপুল সংখ্যক পর্যটক এই বিশাল দীপোৎসব উদযাপনের জন্য প্রচুর সংখ্যায় জমায়েত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+