Yogi Adityanath: বর্ষণে বিপর্যস্ত উত্তর প্রদেশ, বন্যা মোকাবিলার প্রস্তুতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী যোগী আদিতনাথ
উত্তর প্রদেশেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আইএমডি। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে প্রবল বর্ষণের কারণে উত্তর প্রদেশের একাধিক জায়গা প্লাবিত হয়েছে। সেকারণে আগে থেকেই বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রান সামগ্রি প্রস্তুত রাখতে শুরু করে দিয়েছে উত্তর প্রদেশ সরকার।
গোণ্ডায় সেই ত্রাণ সামগ্রি কতটা কীভাবে প্রস্তুত রাখা হয়েছে তা খতিয়ে দেখতে যাচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জলশক্তি মন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরেই তিনি গোণ্ডায় যান। সেখানে বন্যা পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা রাখা হয়েছে তা খতিয়ে দেখেন তিনি।

গত কয়েক দিনে বর্ষণে বিপর্যস্ত উত্তর প্রদেশের একধিক জেলা। উত্তর ভারতের একাধিক রাজ্যও বিপর্যস্ত। রাজধানী দিল্লিতে যমুনার জন্য বিপদ সীমার রেকর্ড উপর দিয়ে বইছে। যার জেরে রাজধানী দিল্লির একাধিক জায়গা প্লাবিত হয়েছে। তার রেশ গিয়ে পড়েছে উত্তরপ্রদেশের একাধিক জায়গায়। কারণ উত্তর প্রদেশের একাধিক জায়গা দিয়ে গিয়েছে যমুনা নদীও। আগ্রাতেও একাধিক জায়গা জলমগ্ন হয়েছে। অন্যদিকে মথুরা-বৃন্দাবনের পরিস্থিতিও উদ্বেগজনক।
পরিস্থিিত হাতের বাইরে যাওয়ার আগেই তৎপর যোগী সরকার। সেকারণে আগে থেকেই বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজ্যের প্রশাসনিক আধিকারীকদের কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। প্রবল বৃষ্টিতে গঙ্গার জলও বাড়তে শুরু করেছে। কারণ উত্তরাখণ্ড প্রবল বর্ষণে বিপর্যস্ত। তার জেরে গঙ্গার জল বাড়তে শুরু করেছে।
উত্তর প্রদেশের গোণ্ডায় ২৮টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রতিমুহূর্তে নদীর জলস্তরের উপরে নজর রাখা হচ্ছে। নদীর জল কতটা করে বাড়ছে সেদিকে কড়া নজর রাখছে উত্তর প্রদেশ সরকার। নীচু এলাকার বাসিন্দাদের যাতে আগেই ত্রাণ শিবিরে নিয়ে আসা যায় তার প্রস্তুতি করে রাখা হয়েছে। খাদ্য পানিয় জল থেকে সুরু করে ওষুধ সব মজুত রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications