উত্তর প্রদেশের ব্লকে ব্লকে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে তৎপর যোগী আদিত্যনাথ

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে তৎপর যোগী সরকার। এবার ব্লকে ব্লকে স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়নে তৎপরতা দেখাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি চাইছেন গ্রামীণ এলাকার মানুষ যাতে ব্লক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা পান। তাহলে শহরের হাসপাতালগুলিকে চিকিৎসার জন্য ভিড় কমবে।

ব্লকে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে তৎপর যোগী আদিত্যনাথ

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মানোন্নয়নে তৎপর যোগী সরকার। রাজ্যের হাসপাতালগুলির চিকিৎসা পরিকাঠামো উন্নয়ণে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্রগুলির উন্নয়ণে উপর জোর দিচ্ছে যোগী সরকার। প্রতি ব্লকের স্বাস্থ্য কেন্দ্রগুলিকে যাতে চিকিৎসক সংকট তৈরি না হয় সেদিকে নজর দিতে বলেছেন তিনি।

তাঁর নির্দেশ মতো কাজ হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে শুরু করেছেন যোগী সরকার। ইতিমধ্যেই রাজ্যের ১০০টি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কাজের অগ্রগতি খতিয়ে দেখেছেন যোগী আদিত্যনাথ। ১০০টি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের কাজের খতিয়ান নিয়েছেন তিনি। হেলথ এটিএম পরিষেবা শুরু করা হচ্ছে প্রতি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। এই হেলথ এটিএম পরিষেবার মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষজন সহজে স্বাস্থ্য পরিষেবা পাবেন।

কোন কোন ব্লকে এই স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে তা নিয়ে তৎপরতা শুরু করেছে যোগী সরকার। সেই স্বাস্থ্য এটিএমের কাজ কতদূর এগিয়েছে তার খোঁজ খবর নেন যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশের গ্রামপঞ্চায়েতগুলি যাতে আত্মনির্ভর এবং স্বনির্ভর হয়ে ওঠে স্বাস্থ্য পরিকাঠামোর দিক থেকে সেদিকে বিশেষ নজর দিচ্ছে যোগী সরকার। গ্রামীণ এলাকার মানুষকে যাতে সামান্য চিকিৎসা করাতেও শহরে ছুটতে না হয়। এবং পরিষেবা ও পরিকাঠামো না থাকার কারণে যাতে শহরের হাসপাতালগুলিতে রেফার করা না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে।

যোগী সরকার আসার আগে পর্যন্ত উত্তর প্রদেশের স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত খারাপ ছিল। সেই পরিস্থিতি থেকে রাজ্যকে বের করে আনার চেষ্টা করছে যোগী সরকার। সেকারণে গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে বেশি তৎপর হয়েছেন যোগী আদিত্যনাথ। রাজ্যের স্বাস্থ্য দফরকে তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেকারণেই স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এই তৎপরতা শুরু করেছে যোগী সরকার। আত্মনির্ভর গ্রামপঞ্চায়েত গড়ে তোলার টার্গেট নিয়েই এগোচ্ছে তারা।

কাজের অগ্রগতি খতিয়ে দেখার জন্য একজন করে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। তার তত্বাবধানে পুরো কাজ হচ্ছে। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি গ্রামীণ এলাকায় শিশু এবং মায়েদের পুষ্টিকর খাবার রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যনন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে সেই কাজ খতিয়ে দেখতে শুরু করেছেন। স্বাস্থ্য দফতরের কর্মীদেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+