উত্তর প্রদেশে বিজেপির জয়ের নেপথ্যে রয়েছে উন্নয়ন আর সুশাসন, দাবি যোগী আদিত্যনাথের

উত্তর প্রদেশে পুরভোটের নির্বাচনে বিপুল জয় বিজেপির। পুরভোটের বিজেপির জয় আনতে প্রবল পরিশ্রম করেছেন যোগী আদিত্যনাথ। ১৩ দিনে ৫০িট সভা করেছেন তাঁরা। প্রতিটি ভোটের প্রচারেই রাজ্যের উন্নয়ন এবং আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে কথা বলেছেন তিনি।

পুরসভা ভোটেও কোনও মুখ্যমন্ত্রী যে এভাবে প্রচার করতে পারেন তা নজির বিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল। গোরক্ষ পুর থেকে অযোধ্যা আবার প্রত্যন্ত এলাকায় গিয়েও প্রচার করেছেন যোগী আদিত্যনাথ। প্রচারের মূল মন্ত্রই ছিল উন্নয়ন এবং সুশাসন। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর যে কোনও রকম খামতি রাখেনি উন্নয়নে তার বার্তা দিয়ে ফেলেছেন তিনি।

যোগী আদিত্যনাথের

কর্নাটকের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় একদিকে যেমন বিজেপি শিবিরে বড় ধাক্কা এনেছে অপরদিকে উত্তর প্রদেশে পুরনির্বাচনে জয়ের ধারা বজায় রেখেছে গেরুয়া শিবির। আর এই জয়ের নেপথ্যে যে যোগী আদিত্যনাথই রয়েছেন তা অস্বীকার করার জায়গা নেই। যোগী আদিত্যনাথ রাজ্যের উন্নয়নের প্রচারে কোনও খামতি রাখেননি।

বিধানসভা নির্বাচনের মত পুরভোটের প্রচারেও খেটেছেন তিনি। ১৩ দিনে গোটা রাজ্যে ৫০ টি সভা করেছেন যোগী আদিত্যনাথ।

যোগী আদিত্যনাথের

পুরভোটের প্রচারে এর আগে উত্তর প্রদেশের কোনও মুখ্যমন্ত্রীকেই এই ভাবে প্রচার করতে দেখা যায়নি। তার ফল ব্যলট বক্সে পেয়েছেন যোগী। ১৭টি মেয়র পদে জয়ী হয়েছে বিজেপি। ৫৪৪টি আসনের নগর পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে গেরুয়া শিবির। আবার ১১৯টি নগর পালিকায় জয় পেয়েছে বিজেপি।

যোগী আদিত্যনাথের

অন্যদিকে উত্তর প্রদেশের দুই উপনির্বাচনে বিজেপির শরিক দল আপনা দল জয় পেয়েছে। বিজেপি সমর্থিত আপনাদল প্রার্থীরা দুই কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছেন। ফলাফল প্রকাশ্যে আসার পরেই উত্তর প্রদেশে পার্টির সদর কার্যালয়ে উল্লাশ শুরু করে দিেয়ছেন বিজেপি কর্মী সমর্থকরা। সেখানে মিষ্টি বিলি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+