মোদীর উচিত 'নউকরি পে চর্চা' করা, কটাক্ষ সীতারাম ইয়েচুরির
মোদীর উচিত 'নউকরি পে চর্চা' করা, কটাক্ষ সীতারাম ইয়েচুরির
পরীক্ষা পে চর্চা নয় মোদীর উচিত নউখরি পে চর্চা করা অর্থাৎ চাকরুি নিয়ে চর্চা করা। এবং জনগণের বক্তব্য শোনা। দেশের বেকারত্ব িনয়ে মোদীকে এই ভাষাতেই আক্রমণ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি অভিযোগ করেছেন স্বাধীনতার পর থেকে এই প্রথম দেশের কর্মসংকট এই চরম আকার নিয়েছে। বেকারত্ব চরম সীমা ছাড়িয়েছে।

অক্সফামের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে ভারতে ধনী এবং দরিদ্রের ফারাক চরম সীমায় গিয়ে ঠেকেছে। ১ শতাংশ ধনীর ৪ গুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে। মোদীর শাসনকালে অর্থনীতির এই চরম সংকট জনক দশার জন্য একমাত্র দায়ী কর্মসংস্থানের সংকট। ক্ষমতায় আসার পর প্রথমেই মোদী ঘোষণা করেছিলেন বছরে ৯ হাজার কোটি কর্মসংস্থান দেবেন।
সেকারণেই মোদীকে কটাক্ষ করে ইয়েচুরি বলেছেন পরীক্ষা নিয়ে পরামর্শ দেওয়ার আগে চাকরি নিয়ে আলোচনা করুন মোদী। বাজেট অধিবেশনের আগে মোদী সরকারের অর্থনীতি নিয়ে একের পর এক নেতিবাচক সমীক্ষা প্রকাশ্যে আসায় চাপ বাড়তে শুরু করেছে। বিরোধীরা একাধিক ইস্যুতে ক্রমশ একজোট হচ্ছেন। যারমধ্যে অন্যতম কর্মসংস্থান।












Click it and Unblock the Notifications