নাগপুর জেলে মধ্যরাতে ইয়াকুব মেমনের জন্মদিনের শেষ কেক পাঠিয়েছিল পরিবার
নাগপুর, ৩০ জুলাই : ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণ কাণ্ডে আজ, বৃহস্পতিবার ফাঁসি হল ইয়াকুব মেমনের। কিন্তু অনেকেই জানেন না আজ, ৩০ জুলাই মেমনের জন্মদিনও বটে। আজই তার ৫৩ বছর পূর্ণ হয়। [জেনে নিন ইয়াকুব মেমনের ফাঁসির টাইমলাইন]
মেমনের জন্মদিন উপলক্ষে মধ্যরাতেই জেল সুপারের হাতে একটি জন্মদিনের কেক তুলে দিয়েছিল তার পরিবার। সারারাত এই প্রার্থণাতেই কাটিয়েছিল পরিবার যে ইয়াকুব মেমনের প্রাণভিক্ষার আর্জি সুপ্রিম কোর্টে যেন গৃহীত হয়। [নাগপুর জেলে ফাঁসি হল ইয়াকুব মেমনের]

কিন্তু সুপ্রিম কোর্টের নজিরবিহীন রাত্রিকালীন প্রায় ৯০ মিনিটের শুনানির পর সে আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। বিচারকরা জানিয়ে দেন, তার প্রথম প্রাণভিক্ষার আর্জির পর থেকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে ইয়াকুবকে। [ সুপ্রিম কোর্টে আর্জি খারিজ, ফাঁসিই হবে ইয়াকুব মেমনের]
শীর্ষ আদালতের রায়ের পরই নাগপুর জেলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ফেলা হয়। কারণ এই জেলেই ফাঁসি দেওয়া হয় ইয়াকুবকে।
মেমনের স্ত্রী ও কন্যা রয়েছেন মুম্বইয়ে। সেখানেও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications