মোদীর ক্ষমতা না বুঝেই ভুল পথে এগিয়েছেন জিনপিং! লাদাখ ইস্যুতে এখন মাথা চাপড়াচ্ছে চিন

লাদাখে চিন নিজেদের বাহুবল দেখিয়ে ভারতকে কাবু করবে ভেবেছিল। তবে বেজিংয়ের সেই আশায় জল ঢেলেছে ভারতীয় সেনার অদম্য ইচ্ছে। এরই মাঝে আন্তর্জাতিক স্তরে ভারত সমর্থন পেয়েছে চিনের দখলদারি মানসিকতার বিরুদ্ধে। সেই তালিকায় যেমন জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্সের মতো দেশ আছে। তেমনই নিজেদের দ্বন্দ্ব ভুলে ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও আমেরিকাও।

দক্ষিণ চিন সাগর নিয়ে ভারতের চাপ তৈরি

দক্ষিণ চিন সাগর নিয়ে ভারতের চাপ তৈরি

এদিকে লাদাখের পরিস্থিতি যেন শান্ত হয়েও ফের উঁকিঝুঁকি দিচ্ছে। সেনা প্রত্যাহারেও পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না সেখানে। এই আবহে এবার চিনকে পাল্টা চাপে ফেলতে বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। জানা গিয়েছে, এবার দক্ষিণ চিন সাগরে ভারত নৌ মহড়া দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ভারত। ফিলিপিন সরকারের সূত্র মারফত জানা গিয়েছে, ভারত দক্ষিণ চিন সাগরে নৌ মহড়া চালানোর বিষয়ে ইচ্ছা প্রকাশ করেছে ভারত। এদিকে ভিয়েতনামের সঙ্গেও এই বিষয়ে কথা হলা হচ্ছে বলে জানা গিয়েছে।

ভারত-চিন দ্বন্দ্বের মূলে বাণিজ্য

ভারত-চিন দ্বন্দ্বের মূলে বাণিজ্য

লাদাখ ও দক্ষিণ চিন সাগরের তো কোনও যোগ নেই। তবে কেন লাদাখের সঙ্গে বারবার মিলিয়ে দেওয়া হচ্ছে দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটিকে? যোগসূত্র একটাই, তা হল বাণিজ্য। সারা বিশ্বে যখন করোনা সংক্রমণে জর্জরিত তখন সীমান্তে উত্তেজনা তৈরিতে ব্যস্ত চিন। তবে শুধু ভারতের লাদাখ নয়, এই সময়ে প্রায় নিয়মিত ভাবে তাইওয়ানের আকাশসীমায় নিজেদের যুদ্ধ বিমান পাঠিয়েছে চিন। এই আবহেই আমেরিকা প্রশান্ত মহাসাগর ও তাইওয়ান প্রণালীতে নিজেদের রণতরী মোতায়েন করেছে।

চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা

চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা

লাদাখে ভারত-চিন সংঘর্ষের পরই চিনকে অর্থনৈতিক দিক থেকে দুর্বল করার চেষ্টা করছে ভারত৷ অর্থমন্ত্রক ও বাণিজ্যমন্ত্রক উভয়ই চিনা পণ্যের রমরমার উপর পদক্ষেপ করতে শুরু করেছে৷ কারণ তা দেশীয় শিল্পগুলির ক্ষতি করছে৷ চিনের সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করে ভারতীয় রেলের ডেডিকেটেড ফ্রেইট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।

অ্যাপ ব্যানে বড় ধাক্কা

অ্যাপ ব্যানে বড় ধাক্কা

এরপর লাদাখ নিয়ে চিনের সঙ্গে সংঘাতের মাঝে সোমবার রাতেই টিকটক ও ইউসি ব্রাউজার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত সরকার। এই মাসের শুরু থেকেই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পরিস্থিতির অবনতি হচ্ছিল৷ ভারত-চিন সংঘর্ষে শহিদ হন ২০ জন ভারতীয় সেনাকর্মী৷ তারপরই আলোচনা চলতে থাকে দুই দেশের মধ্যে৷

আন্তর্জাতিক স্তরেও একঘরে হয়েছে চিন

আন্তর্জাতিক স্তরেও একঘরে হয়েছে চিন

এদিকে শুধু ভারতীয় বাজার হাতছাড়া হওয়াই নয়, লাদাখের এই পরিস্থিতির জেরে আন্তর্জাতিক স্তরেও একঘরে হয়েছে চিন। করোনা আবহে শি জিনপিংয়ের জাপান সফর বাতিল করেছে টোকিও। প্রাথমিক ভাবে এপ্রিল মাসে সেই সফর হওয়ার কথা থাকলেও করোনার জেরে তা পিছিয়ে গিয়েছিল। তবে পরবর্তীতেও এই সফরের উপর প্রশ্ন চিহ্ন ঝুলিয়ে দিয়ে এবার বড় পদক্ষেপ নেয় জাপান।

চিনের বিরুদ্ধে জোট বেঁধেছে বিশ্বের ৮টি দেশ

চিনের বিরুদ্ধে জোট বেঁধেছে বিশ্বের ৮টি দেশ

চিনের বিরুদ্ধে আগেই জোট বেঁধেছিল বিশ্বের ৮টি দেশ। বিশ্বের আটটি অন্যতম শক্তিধর দেশের সাংসদদের একটি জোট এই সিদ্ধান্ত নিয়ছে। এই জোটে আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, জাপান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+